সম্পর্কের জটিলতায় নয়া ‘বালিঘর’ সাজাচ্ছেন পরিচালক অরিন্দম

ফের সম্পর্কের 'আবর্ত'। এবার কতটা নজর কাড়বে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩০, ২০১৮, ১১:২৩

options
link
সম্পর্কের জটিলতায় নয়া ‘বালিঘর’ সাজাচ্ছেন পরিচালক  অরিন্দম

সোমনাথ লাহা: প্রথম ছবি ‘আবর্ত’-তেই সম্পর্কের জটিলতায় জাল ছড়িয়ে বুঝিয়ে দিয়েছিলেন কতটা দক্ষ পরিচালক তিনি। ঠিক এরপরেই ঘটল পালাবদল। শবর ব্যোমকেশের মত চোখ ধাঁধানো থ্রিলার দেখিয়ে তিনি আবার বুঝিয়ে দিলেন এই বিভাগেও রয়েছে তাঁর হাতযশ। মাঝে অবশ্য তাঁর পরিচালনায় পারিবারিক কাহিনির বিন্যাসমাখা ‘দুর্গাসহায়’ আমরা দেখেছি। কিন্তু তারপরই আবার মুক্তি পেল শবর সিরিজের তৃতীয় ছবি। এমনকি পরবর্তী ব্যোমকেশের ঘোষণাও করে দিয়েছেন পরিচালক, যেটা মুক্তি পেতে চলেছে এই পুজোয়।

Advertisement

এর মাঝে আরও একবার সম্পর্কের আবহে ফিরছেন অরিন্দম শীল। সুচিত্রা ভট্টাচার্যর লেখা উপন্যাস ‘ঢেউ আসে ঢেউ যায়’ অবলম্বনে তৈরি হতে চলেছে পরিচালকের পরবর্তী ছবি ‘বালিঘর’। এখানেই শেষ নয়। বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে ছবিটি নির্মাণ করছেন অরিন্দম নিজেই। তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা ‘নাথিং বিয়ন্ড সিনেমা’ ও বাংলাদেশের ‘বেঙ্গল ক্রিয়েশনস’-র ব্যানারে নির্মিত হতে চলেছে এই ছবি। বাংলাদেশের তরফে ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন আবুল খয়ের লিটু।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[মহানায়কের স্মৃতি ফিরিয়ে সৃজিতের ‘চৌরঙ্গী’র স্যাটা বোস প্রসেনজিৎ]

Advertisement

অনেকটা সময় বিরতির পর বন্ধুদের রিইউনিয়নে একে অপরের সঙ্গে দেখা হওয়া এবং সেই দেখা হওয়াকে কেন্দ্র করে কোন খাতে প্রবাহিত হয় তাঁদের জীবন, সেই নিয়েই এই সিনেমার গল্প। ছবিতে মুখ্যচরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, রাহুল বন্দ্যোপাধ্যায়, পার্নো মিত্র সহ ওপার বাংলার আরেফিন শুভো, নুসরত ইমরোজ তিশা ও কোয়াজি নওশাবা আহমেদ। প্রসঙ্গত তিশাকে ইতিপূর্বে এপারের বাঙালি দর্শকরা দেখেছেন ‘ডুব’-এ ইরফান খানের সঙ্গে। অপরদিকে এই প্রথমবার অরিন্দমের সঙ্গে কাজ করছেন পার্নো। ছবিতে যৌথভাবে সংগীত পরিচালনা করছেন বিক্রম ঘোষ ও বাংলাদেশ ব্যান্ড ‘চিরকুট’। ছবিতে থাকবে দু’দেশের শিল্পীদের গাওয়া গান।

Balighar

যৌথ প্রযোজনার চাহিদা মেনে কলকাতা ও বাংলাদেশ দু’জায়গাতেই হবে ছবির শুটিং। শুটিংয়ের প্রস্তুতি নেওয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন পরিচালক। ২১ মার্চ থেকে এই ছবির শুটিং শুরু হবে কলকাতায়। ছবি প্রসঙ্গে পরিচালক অরিন্দম শীল জানান, ‘আমার প্রথম ছবি ‘আবর্ত’-র পর আর সেভাবে মাটির কাছাকাছি থাকা মানুষদের গল্প নিয়ে ছবি করার সুযোগ পায়নি। এই ছবিতে সেটা পূর্ণ হতে চলেছে। ছবির কাহিনি আবর্তিত হয়েছে সম্পর্ক, বন্ধুত্ব আর জীবনের চাওয়া-পাওয়াকে কেন্দ্র করে।’  ছবির সংগীত প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এই ছবিতে বিশ্ব সংগীত নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। আমার সব ছবিতে সংগীতের দায়িত্ব সামলায় বিক্রম ঘোষ। এবার বাংলাদেশের সংগীত শিল্পীরাও তাতে যুক্ত হলেন।’ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্ট মাসেই মুক্তি পাবে ‘বালিঘর’।

[‘পদ্মাবত’ নিয়ে স্বরার কটাক্ষের কড়া জবাব দিলেন শাহিদ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.