গ্ল্যামারদুনিয়ায় সম্পর্কের ভাঙাগড়া নতুন নয়। সেলেবপাড়ায় কখন, কী ঘটে বলা মুশকিল। আজ যে বন্ধু, কাল সে প্রেমিক-প্রেমিকা! এবার আয়ুষ্মান খুরানার ‘পরকীয়া চর্চা’য় তোলপাড় বলিউড। নাম জড়িয়েছে বিটাউনের দুই নায়িকারও! তাহিরা কাশ্যপের সঙ্গে আঠেরো বছরের দাম্পত্য। প্রেম করেই পাঞ্জাবিকন্যার সঙ্গে ঘর বেঁধেছিলেন। একে-অপরকে ছাড়া তাঁরা যেন মণিহারা ফণী! সত্যিই কি পরকীয়া তত্ত্বে তাহিরা-আয়ুষ্মানের প্রায় দু’দশকের দাম্পত্য টালমাটাল?
আরও পড়ুন:
আজ্ঞে না! রিয়েল নয়, এই গল্প আসলে রিল লাইফের। সদ্য প্রকাশ্যে এসেছে ‘পতি পত্নী অউর ওহ দো’-এর ঝলক (Pati Patni Aur Woh Do Teaser)। সেখানেই দেখা গেল, বিবাহিত আয়ুষ্মানকে পরকীয়ায় জড়িয়ে নাস্তানাবুদ হতে। সিনেমার নামেই গল্পের আভাস। সুখী দাম্পত্যের মাঝে কীভাবে দুই লাস্যময়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেতা? সেই প্লটেই এগিয়েছে গল্প। এক নায়কের তিন নায়িকা। হিন্দি প্রবাদবাক্য ধার করে বলতে হলে, ‘তিন ফুল এক মালি’! ছবিতে আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করেছেন সারা আলি খান, ওয়ামিকা গাব্বি, রাকুলপ্রীত সিং। টিজারেও তেমনই তিন নায়িকার সঙ্গে আয়ুষ্মানের মুচমুচে রোম্যান্টিক সব দৃশ্য ধরা পড়ল। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘পতি পত্নী অউর ওহ’। প্রেম-কৌতুকের মিশেলে সেই সিনেমাও দর্শকমহলের প্রশংসা কুড়িয়েছিল। এবার তারই বহু প্রতীক্ষিত সিক্যুয়েলের ঝলক নিয়ে হাজির আয়ুষ্মান খুরানা। গল্পটা কীরকম?

‘পতি পত্নী অউর ওহ দো’ সিনেমার গল্পের নায়ক ‘প্রজাপতি পান্ডে’। অর্থাৎ যে চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। আচমকাই মধ্যবয়সি প্রজাপতি ত্রিকোণ নয় চতুষ্কোণ সম্পর্কে জড়িয়ে পড়েন! বিভ্রান্তি এমন পর্যায়ে পৌঁছয় যে মামলা থানা-পুলিশ পর্যন্ত গড়ায়। তারপর ‘প্রজাপতি পান্ডে’র জীবনে নেমে আসে কোন ‘দশা’? পেটে খিল ধরানো এই রোমান্টিক কমেডি সিনেমার বাকি গল্প জানতে হলে অপেক্ষা করতে হবে মে মাস অবধি। কারণ চলতি বছরের ১৫ মে মুক্তি পাচ্ছে আয়ুষ্মান খুরানার ‘পতি পত্নী অউর ওহ দো’।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চিরকালের জন্য বাকিংহাম প্যালেস ছাড়লেন রাজা চার্লস! হঠাৎ কেন এই সিদ্ধান্ত?
-
স্বাস্থ্যকর খাবার বানাতে সর্বক্ষণ এয়ার ফ্রায়ারের ব্যবহার, ক্ষতির পরিমাণ বাড়ছে না তো?
-
প্রাক্তন-বর্তমানের ‘ভয়ংকর পুনর্মিলন’ হবে ‘আজও অর্ধাঙ্গিনী’তে, সম্পর্কের জটিল ধাঁধায় জয়া-চূর্ণী
-
মেয়ের আবদারে কাজে যাননি, যমদুয়ার থেকে তারাতলার শ্রমিক বাবাকে ফেরাল খুদে
-
‘দিদি’কে ফিরিয়ে ‘দাদা’তে আস্থা! ভবানীপুরে নতুন অফিস খুলে শুভেন্দু বললেন, ‘রোজ পরিষেবা পাবেন’