সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একা তিনিই পারতেন মায়ামি বিচকে অনেকখানি মায়াবী করে তুলতে৷ সঙ্গে দোসর সুপারমডেল আদ্রিয়ানা লিমা৷ তাঁকে সঙ্গে নিয়েই মিয়ামির উষ্ণতা যেন অনেকখানি বাড়িয়ে তুললেন প্রিয়াঙ্কা চোপড়া৷

ছিলেন দেশি গার্ল৷ কিন্তু এখন আর তাঁকে শুধু তা বলা চলে না৷ চালচলনেও কোথাও একটা হলিউডি ছাপ স্পষ্ট৷ বিকিনি তিনি আগেও পরেছেন৷ লাস্যের অভাবও কোনওকালেই ছিল না৷ কিন্তু সম্প্রতি মায়ামি বিচে যেভাবে দেখা গেল প্রিয়াঙ্কাকে, তার জুড়ি মেলা ভার৷
অন্তত প্রিয়াঙ্কার ফ্যানরা দেশি গার্লকে এই খাঁটি হলিউডি তথা বিদেশি অবতারে দেখে যারপরনাই খুশি৷ জানা যাচ্ছে, বেওয়াচ ছবির প্রমোশনেই নাকি মায়ামিতে আছেন তিনি৷ এদিন প্রিয়াঙ্কার পরনে ছিল নেভি ব্লু বিকিনি৷ তার উপর চাপিয়ে নিয়েছিলেন খাকি শার্ট৷ চোখে ছিল ক্যাট আই সানগ্লাস৷ আর তাতেই আরও অনেকখানি মোহময়ী হয়ে উঠেছেন তিনি৷
ওদিকে প্রিয়াঙ্কার প্রাণের বন্ধু আদ্রিয়ানা পরেছিলেন ব্ল্যাক হল্টার নেক সাইট টাই বিকিনি৷ তবে নজরকাড়া ছিল তাঁর ঠোঁটের ঘন লাল লিপস্টিক৷
এই সাজেই দুই সুন্দরী বাজিমাত করেছেন৷ হলিউডে গিয়ে প্রিয়াঙ্কার যে ক’জন বন্ধু হয়েছে, তাঁদের মধ্যে আদ্রিয়ানা নাকি সবার আগে৷ তা দুই বন্ধু এক হলে আড্ডা হবে না তাই কী আর হয়! আড্ডাও হল তাই একবারে নায়িকা মেজাজেই৷ ব্যস্ত সিডিউল থেকে সময় বের করে অনেকক্ষণ নিজেদের মধ্যে সময় কাটিয়েছেন৷ বেশ কয়েকটি আন্তর্জাতিক ওয়েবসাইটে জানানো হয়েছে যে দুই সুন্দরী খোশমেজাজে নাকি দেদার খুনসুঁটিও করেছেন৷
তাঁদের জুড়ি দেখে অনেকেরই মনে হয়েছে বোধহয় কোনও হলিউডি ছবির শুটিং চলছে৷ কিন্তু জানা যাচ্ছে, এ একেবারেই তাঁদের দুই বন্ধুর একান্তে কাটানো সময়৷ বিএফএফ হিসেবে এমনিতেই তাঁরা ইন্ডাস্ট্রিতে পরিচিত৷ দুই বন্ধুর এই রূপেই এখন মজেছে নেটদুনিয়া৷ যতটা মোহময়ী প্রিয়াঙ্কা, ততটা আকর্ষণীয় আদ্রিয়ানাও৷ তাঁদের এই ছবির দৌলতে মায়ামির মায়া আর উষ্ণতা যে নেটদুনিয়াতেও ছড়িয়ে পড়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না৷

সর্বশেষ খবর
-
মদ খেয়ে মারামারিতে বিতর্ক! টেস্ট চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় স্টোকসের
-
৩ মাসে লক্ষাধিক নতুন সদস্যের টার্গেট, বীরভূমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মহাবিস্তার পরিকল্পনা
-
ফেসবুকে প্রেম থেকে বিয়ে! স্ত্রীকে খুনের পর শ্যালিকাকে মেসেজ দীপঙ্করের, রিষড়া কাণ্ডে নয়া তথ্য
-
দীর্ঘদিনের ডেকরেটর্স বদল কালীঘাট তৃণমূলের! ২১ জুলাইয়ের মঞ্চ প্রস্তুতির ভার পেল অন্য সংস্থা
-
কমিকস থেকে শুরু জাপানের ফুটবল রূপকথা! ‘স্বার্থপর’ হয়েই বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছে ‘মাঙ্গা’?