সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমির, সলমন, শাহরুখ নন। অসাধারণ অভিনয় দিয়ে সেরার সেরা তকমা জিতে নিলেন বিগ বি। ‘পিঙ্ক’ ছবির জন্য জি সিনে অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার ঝুলিতে ভরলেন অমিতাভ বচ্চন। তবে সলমন খানের ভক্তরা তাঁকে হতাশ করেননি। গত বছর মুক্তি পাওয়া ‘সুলতান’ ছবিতে দাবাং খানের অভিনয় মনে ধরেছিল সিনেপ্রেমীদের। আর সেই সুবাদেই দর্শকদের বিচারে সেরা অভিনেতার শিরোপা পেয়ে গেলেন সলমন।

শনিবার মুম্বইয়ে জি সিনে অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল। বি-টাউনের একঝাঁক তারকার উপস্থিতি ও পারফরম্যান্সে রঙিন হয়ে ওঠে পুরস্কারের অনুষ্ঠান মঞ্চ। প্রিয়াঙ্কা, দীপিকাকে পিছনে ফেলে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন বলিউডের নয়া সেনসেশন আলিয়া ভাট। আবার দর্শকরা সেরা হিসেবে বেছে নিলেন ‘সুলতান’ ছবির কুস্তিগির অনুষ্কা শর্মাকে। আমির খান সেরা অভিনেতার পুরস্কার না পেলেও তাঁর ছবি ‘দঙ্গল’ সেরা ছবির শিরোপা জিতে নিয়েছে। আর জুরিদের বিচারে গত বছরের সেরা ছবি হয়েছে ‘পিঙ্ক’। এদিকে, সেরা পরিচালকের পুরস্কার-সহ মোট ছ’টি জি সিনে অ্যাওয়ার্ড ঝুলিতে ভরেছে সোনম কাপুর অভিনীত ‘নীরজা’। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ গানের জন্য সেরা গায়ক হয়েছেন অরিজিৎ সিং।
ছোটপর্দায় দেখার আগে এক নজরে জেনে নিন আর কোন ছবি ও অভিনেতা কী পুরস্কার পেলেন।
সেরা সহ-অভিনেতা: ঋষি কাপুর (কাপুর অ্যান্ড সনস)
সেরা সহ-অভিনেত্রী: শাবানা আজমি (নিরজা)
সেরা মিউজিক: অ্যায় দিল হ্যায় মুশকিল
সেরা ডেবিউ পরিচালক: অনিরুদ্ধ রায়চৌধুরি (পিঙ্ক)
সেরা গান: চান্না মেরেয়া (অ্যায় দিল হ্যায় মুশকিল)
সর্বশেষ খবর
-
ডিম-বেগুন হামলার পরই রক্ষাকবচের আর্জি, হাই কোর্টে মহুয়া
-
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমার নিয়ম বদল, এবার ‘ঐচ্ছিক জমা’র বিকল্প আনল ইপিএফ
-
বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে বাম-তৃণমূলকে নিশানা, ‘রাজ্যকে দাঁড় করাতেই হবে’, সংকল্প মুখ্যমন্ত্রীর
-
‘এতে হইচই করার কিছু নেই’, রাম মন্দিরে চুরিকে গুরুত্বই দিচ্ছেন না উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী
-
রাস্তা আটকে ২১ জুলাই, আদালত অবমাননায় মমতা-অভিষেকের হলফনামা তলব হাই কোর্টের