Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬
Suvendu Adhikari

বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে বাম-তৃণমূলকে নিশানা, ‘রাজ্যকে দাঁড় করাতেই হবে’, সংকল্প মুখ্যমন্ত্রীর

সকলে মিলে একসঙ্গে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: জুলাই ৩, ২০২৬, ১২:২১

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: জুলাই ৩, ২০২৬, ১২:২১

options
link
বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে বাম-তৃণমূলকে নিশানা, ‘রাজ্যকে দাঁড় করাতেই হবে’, সংকল্প মুখ্যমন্ত্রীর zoom
শুক্রবার, বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই সব দলকে সঙ্গে নিয়ে কাজ করার বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। একাধিক বৈঠকে বিরোধী দলের বিধায়করা ডাকও পেয়েছেন। আজ, শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিধায়কদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানেও হাজির হয়েছেন সব দলের বিধায়করা। সেখান থেকেই সকলে মিলে একসঙ্গে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকলকে কাজ শেখার পরামর্শ দেওয়ার পাশাপাশি মনে করিয়ে দিলেন বাংলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কৃতিত্ব। 

শুক্রবার, বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিধায়কদের প্রশিক্ষণ শিবির। ছবি- কৌশিক দত্ত

বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে বিধায়কদের নিয়ে দুদিন ব্যাপী কর্মসূচি। লোকসভার স্পিকার ওম বিড়লা এই কর্মসূচির উদ্বোধন করেন। এই কর্মসূচির উদ্দেশ্য একটাই, নতুন বিধায়কদের সংসদীয় রাজনীতি সম্পর্কে ধারণা দেওয়া। এদিনের অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “এই ব্যবস্থাপনা যারা করেছেন, সকলকে ধন্যবাদ। সংসদের সচিব থেকে শুরু করে যারা সাহায্য করেছেন, আপনাদের জন্যই এই সফল প্রোগ্রাম করা সম্ভব হয়েছে।” সেখানে বাম ও তৃণমূল সরকারকেও নিশানা করেন তিনি। বলেন, “প্রথমে ৩৪ বছরে দলীয় অফিস থেকে সব হত। আর ১৫ বছরের কথা বলব না। কারণ এখানে বিরোধী দলনেতা আছেন, সকলে আছেন। নিজের বিধানসভার নিন্দা করা মুখ্যমন্ত্রীর শোভা পায় না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তৃণমূল সরকার কীভাবে বিরোধীদের কোণঠাসা করেছিল, এদিন তাও তুলে ধরেন শুভেন্দু। বলেন, “এখানে বিরোধী সাংসদ, বিধায়কদের কোনও মর্যাদা ছিল না। কোনও সরকারি প্রকল্প, সরকারি কর্মসূচিতে বিধায়কদের ডাকা হত না। কিছু বিধায়কদের ডাকা হত রাজনৈতিক পরিচয় দেখে। শেষ পাঁচ বছরে বিরোধী দলনেতাকে একবারও ডাকেননি। গুরুত্বপুর্ণ অধিবেশনের আগে বারবার বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হত।” এরপরই সকলকে হাতে হাত রেখে কাজ করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, “আজ সকল বিধায়ককে ভালো করে কাজ শিখতে হবে। প্রথমবার যিনি নির্বাচিত হয়ে আসেন, তাদের শিখতে হয়। আপনাদের এই দু’দিন ভালো করে শিখতে হবে। সবাইকে একসঙ্গে রাজ্যকে দাঁড় করাতে হবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.