ডিম হামলার শিকার হওয়ার পরই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে রক্ষাকবচ চেয়ে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়। অভিযোগ, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরে পদক্ষেপ নিচ্ছে পুলিশ। অথচ তিনি যে এফআইআর দায়ের করেছেন সেটির কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না। আর এই মর্মে রক্ষাকবচের আর্জি জানিয়ে আদালতে তৃণমূল সাংসদ। মামলা দায়ের করার নির্দেশ দেয় আদালত।
গত ১ জুলাই, নদিয়ার কালীগঞ্জে তৃণমূলের একটি কর্মিসভা ছিল। সেই কর্মিসভায় উপস্থিত ছিলেন মহুয়া মৈত্র। কর্মিসভা চলাকালীনই পার্টি অফিসের বাইরে জাতীয় সড়কের উপর কালো পতাকা হাতে জড়ো হন জনতা। মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ‘হায়, হায়’, ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন তাঁরা। এরপর ওই পার্টি অফিসের জানালা দিয়ে মহুয়াকে দেখতে পেয়ে জাতীয় সড়ক থেকেই ছোড়া হয় একের পর এক ডিম। ডিমের পাশাপাশি কাদাও ছোড়া হয় বলে অভিযোগ। এমনকী বেগুনও ছোড়া হয়। মহুয়া ও তৃণমূল কর্মীদের ঘেরাও করে রাখারও অভিযোগ ওঠে। এই সব অভিযোগ তুলে সমাজমাধ্যমে কয়েকটি ভিডিও শেয়ার করেন মহুয়া। তাঁর অভিযোগ, তাঁদের বেরতে দেওয়া হয়নি সেদিন।
আরও পড়ুন:
মহুয়া ভিডিওতে বলেন, “এটাই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিজেপির লোকজন জমায়েত করে ঘেরাও করে রেখেছে। জানালা দিয়ে আমার উপর হামলা চালানো হয়েছে। কিন্তু এসব দেখেও পুলিশ দাঁড়িয়ে রয়েছে। কোনও ব্যবস্থা নিচ্ছে না। জমায়েতকে সরাতেও কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না।” এরপর বেরিয়ে গাড়িতে ওঠার সময় বিক্ষোভকারীদের একহাত নেন মহুয়া। সকলেই বিজেপির লোক বলে দাবি করেন। এরপর শুক্রবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ কৃষ্ণনগরের সাংসদ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর