Big Boss Bangla

‘বাবা ভুল করেছে, প্রায়শ্চিত্তও…’, বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিংয়ে চোখে জল তাপসকন্যা সোহিনীর

প্রতিযোগীদের তালিকায় রয়েছেন আর কে কে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৬, ২১:৫৪

options
link
‘বাবা ভুল করেছে, প্রায়শ্চিত্তও…’, বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিংয়ে চোখে জল তাপসকন্যা সোহিনীর
তাপস পালের সঙ্গে মেয়ে সোহিনী। ফাইল ছবি।

অপেক্ষার অবসান। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রবিবাসরীয় সন্ধ্যায় ‘বিগ বস বাংলা’য় গ্র্যান্ড এন্ট্রি হল ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। একে একে প্রতিযোগীদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তিনি। দেখা গেল তাঁদের মধ্যে রয়েছেন অভিনেতা তাপস পালের কন্যা সোহিনী। মঞ্চে বাবার কথা বলতে গিয়েই ঝাপসা হল চোখ। বললেন, “বাবা অনেক ভালো কাজ করেছেন। কিছু ভুল করেছেন। তার প্রায়শ্চিত্তও করেছেন।” 

Advertisement

আজ রবিবার শুরু হয়ে গেল বিগ বস বাংলা। তিন মাস ধরে একটি বন্ধ জায়গায় থেকে প্রতি মুহূর্তে লড়াই করে যেতে হবে প্রতিযোগীদের। সকলের সঙ্গে সবরকম পরিস্থিতিতে লড়াই করে যিনি টিকতে পারবেন, তাঁর মাথায় উঠবে সেরার শিরোপা। রবিবার সন্ধ্যায় একে একে সব প্রতিযোগীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। দেখা যায়, বিগ বস বাংলার প্রতিযোগিদের মধ্যে রয়েছেন তাপস পালের কন্য়া সোহিনী। স্বাভাবিকভাবেই সেখানে ওঠে তাপস পাল প্রসঙ্গ। এই কঠিন লড়াইয়ে কীভাবে মোকাবিলা করবেন? প্রশ্ন উঠতেই বাবার স্মৃতিচারণা করেই সোহিনী বলেন, “বাবা বলতেন অবস্থা বুঝে ব্যবস্থা।” এরপরই সোহিনী বলেন, “বাবা অনেক ভালো করেছেন। তা নিয়ে কোনও প্রশ্ন নেই। ভুলও করেছেন। প্রায়শ্চিত্তও।” অর্থাৎ মুখে না বললেও বাবার রাজনীতিতে যোগ যে ভুল ছিল তা আরও একবার বুঝিয়ে দিলেন সোহিনী। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিশ্চয়ই ভাবছেন সোহিনী ছাড়া আর কে কে আছেন বিগ বস বাংলার ঘরে? রয়েছেন অভিনেতা ভরত কল, মনামী ঘোষ, সঙ্গীত শিল্পী দুর্নিবার সাহা, ইনফ্লুয়েন্সর নিরঞ্জন মণ্ডল ওরফে লাফটারসেন, ফুটবলার দীপেন্দু বিশ্বাস, টেলি অভিনেতা নন্দিনী দত্ত, জলপাইগুড়ির ব্যবসায়ী তনুশ্রী রায় দাস, আলেকজান্দ্রা টেলর, অনিন্দ্য সেনগুপ্ত, সায়ক চক্রবর্তী, সৃজলা গুহ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.