Bigg Boss Bangla Nandini Dutta

‘সৃজলার বয়ফ্রেন্ড আছে, তাও তোমার সঙ্গে…’, বিছানায় রাজবীরকে ‘ফুঁসমন্তর’ নন্দিনীর, প্রেমিককে হারানোর ভয়?

দুর্গের ক্যামেরায় একাধিকবার অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েছেন নন্দিনী ও রাজবীর। কখনও জড়িয়ে ধরেছেন একে অপরকে। কখনও আবার চুমু খেয়েছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৯:৪০

options
link
‘সৃজলার বয়ফ্রেন্ড আছে, তাও তোমার সঙ্গে…’, বিছানায় রাজবীরকে ‘ফুঁসমন্তর’ নন্দিনীর, প্রেমিককে হারানোর ভয়?
বিগ বস বাংলার প্রতিযোগী সৃজলা গুহ, রাজবীর দে ও নন্দিনী দত্ত। (বাম দিক থেকে)

ভালোবাসার সঙ্গেই জড়িয়ে থাকে নিরাপত্তাহীনতা। মনের মানুষকে হারানোর ভয় পান না, এমন হয়তো কেউ নেই। ‘বিস বস বাংলা’র দূর্গে প্রেমের সঙ্গে সেই নিরাপত্তাহীনতাই চোখে পড়ল দর্শকদের। শুরু থেকেই সৃজলা গুহর সঙ্গে রাজবীর দের কথা বলা নিয়ে বেজায় আপত্তি নন্দিনী দত্তের। অনেকের দাবি, সেই রাগেই সৃজলাকে ঘোড়া থেকে ফেলে দিয়েছেন নন্দিনী। তাতেও থামলেন না অভিনেত্রী। এবার আলো নিভতেই বিছানায় সৃজলাকে নিয়ে প্রেমিক রাজবীরকে ‘ফুসমন্তর’ দিতে দেখা গেল তাঁকে। বললেন, “ওর তো স্টেবল বয়ফ্রেন্ড আছে, তাও তোমার সঙ্গে এভাবে কথা কেন বলে?” এই বক্তব্যের নেপথ্যে হারানোর ভয় বলেই দাবি দর্শকদের। 

Advertisement
ব্যক্তিগত মুহূর্তে রাজবীর ও নন্দিনী।

দীর্ঘদিন ধরেই একই বিছানায় ঘুমোন নন্দিনী ও রাজবীর। তাঁদের মধ্যে যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। দুর্গের ক্যামেরায় একাধিকবার অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েছেন যুগল। কখনও জড়িয়ে ধরেছেন একে অপরকে। কখনও আবার চুমু খেয়েছেন। অন্য প্রতিযোগীদের কাছেও দিনের আলোর মতো পরিষ্কার তাঁদের রয়াসন। তবে শুরুতে কিন্তু সৃজলার সঙ্গেই এই রসায়ন তৈরির চেষ্টা করেছিলেন রাজবীর। বিছানায় শুয়ে সৃজলাকে সরাসরি বলেছিলেন, “আমি তোমাকে পছন্দ করি।” যদিও পরবর্তীকালে নন্দিনীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় রাজবীরের। তবে রোমিও যে যখন তখন সৃজলার প্রেমে মজতে পারেন, তা ভালোই জানেন নন্দিনী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ব্যক্তিগত মুহূর্তে রাজবীর ও নন্দিনী।

এদিন দেখা গেল বিছানা বসে নন্দিনী প্রেমিককে বলছেন, “আমার কেন ওর সঙ্গে তুমি কথা বললে নরমাল লাগে না। আমার কেন ওর সঙ্গে তোমার কথা বলার ধরন বন্ধুর মতো লাগে না?” এরপরই পালটা রাজবীর প্রশ্ন করেন,  “আমি কি কথা বলা বন্ধ করে দেব?” তাতে নন্দিনী বলেন, “ওর তো স্টেবল বয়ফ্রেন্ড আছে, তাও কেন তোমার সঙ্গে…।” এরপরই রাজবীর দাবি করেন,  সৃজলার প্রতি তাঁর কোনও আকর্ষণ নেই। এরপরই সৃজলার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে শোনা যায় নন্দিনীকে। বলেন, “ও কখনও দুর্নিবার, কখনও জিতু, কখনও তোমার সঙ্গে মেশে। ও এগুলো ইচ্ছে করে করে, যাতে আমার খারাপ লাগে।” এতেই মোটের উপর স্পষ্ট, রাজবীরের প্রেমে ডুবে গিয়েছেন নন্দিনী।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.