সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টালিগঞ্জ স্টুডিও পাড়ায় বড়সড় থাবা বসাল ভারতীয় জনতা পার্টি। এতদিন শুধু জল্পনাই শোনা গিয়েছিল। তবে এবার সব ধোঁয়াশা উড়িয়ে দিয়ে একঝাঁক তারকা রাজধানীতে যোগ দিলেন গেরুয়া শিবিরে। দল বেঁধে বিজেপিতে যোগ দিলেন টলিপাড়ার জনপ্রিয় ছোটপর্দা এবং বড়পর্দার তারকারা। এঁদের মধ্যে রয়েছেন অভিনেত্রী পার্নো মিত্র, রূপাঞ্জনা মিত্র, কাঞ্চনা মৈত্র, মৌমিতা গুপ্ত, রূপা ভট্টাচার্য, দেবরঞ্জন নাগ, লামা (অরিন্দম হালদার), বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, ঋষি কৌশিক, সৌরভ চক্রবর্তী, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়-সহ মোট ১২ জন তারকা।
[আরও পড়ুন: ‘বিজেপিতে নাম লেখাইনি’, জল্পনা উড়িয়ে অবস্থান স্পষ্ট করলেন মাধবী মুখোপাধ্যায়]
বৃহস্পতিবার বিকেল নাগাদ দিল্লিতে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এবং মুকুল রায়ের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন টলিউডের তারকারা। এদিন সেই অনুষ্ঠানেই বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন, “বাংলার শিল্পীদের কাজ সারা বিশ্বে প্রসিদ্ধ। আর আজ তাঁরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন। বাংলার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সবার অবগত হওয়া উচিত।” টলিউডের অন্দরে ঘাসফুল বনাম পদ্মফুলের লড়াই যে দিনে দিনে বেশ প্রকট আকার ধারণ করছে, তা বেশ বোঝাই যাচ্ছিল। আর এবার রাজ্যের বিনোদন ইন্ডাস্ট্রিতে গেরুয়া শিবির যে বড়সড় থাবা বসাল, তা হলফ করে বলাই যায়। রাজ্যের ১৮টি লোকসভা আসনে জিতে নিতে না নিতেই টলিউডে ইতিমধ্যেই গঠন হয়ে গিয়েছে বিজেপি ঘনিষ্ঠ দু-দুটি সংগঠন। আর সেই হাওয়াতে গা ভাসিয়ে ইতিমধ্যেই রং বদল করা শুরু হয়েছে স্টুডিও পাড়ায়। লক্ষ্য, ২০২১ সালের বিধানসভা ভোট। উল্লেখ্য, রাজ্যের বিনোদন ইন্ডাস্ট্রিতে বড়সড় পরিবর্তনের দুন্দুভি এবার বেজে গেল।

[আরও পড়ুন: বিদেশের মাটিতে স্টান্ট দেখিয়ে ১০০ পাউন্ড কামালেন অক্ষয়! দেখুন ভিডিও]
দিন কয়েক আগেই বিজেপি-ঘনিষ্ঠ বঙ্গীয় চলচ্চিত্র পরিষদে যোগ দিয়েছেন বামপন্থী অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। লকেট, রূপার হাত ধরেই যে টলিউডে গেরুয়া শিবিরে সিঁধ কাটতে সুবিধে হল, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বহুদিন ধরেই পার্নো এবং রিমঝিম মিত্রের বিজেপিতে যোগ দেওয়ার কথা শোনা গিয়েছিল। এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন পার্নো।
সর্বশেষ খবর
-
বরুণ বিশ্বাসের পরিবারের সঙ্গে সাক্ষাতের পরেই বড় পদক্ষেপ শুভেন্দুর, বিচারের আশায় সুটিয়া
-
যুদ্ধের পৃথিবীতে মহাকাব্যের ‘পুনর্জন্ম’, কেমন হল নোলানের ‘দ্য ওডিসি’
-
‘আমাদের ভিতরের একটা লোক ওদের মধ্যে’, বিধানসভায় মদনকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণালের, কী বললেন মমতার’কালারফুল বয়’?
-
১২০০০ কিমি দূরের বিশ্বকাপ ঘিরে রক্তাক্ত বাংলাদেশ, শুধুই ফুটবল উন্মাদনা নাকি কারণ গভীর?
-
গরিবকে অবহেলা! নিজেদের ‘চিকিৎসক’ বলে পরিচয় দেবেন না, ধর্ষিতার মৃত্যুতে ‘সুপ্রিম’ ভর্ৎসনা