সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণের মধ্যেই অসাধারণ। এই যেন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণীর (Kiara Advani) রিসেপশনের মূল মন্ত্র। কালো স্যুট পরেই রিসেপশনে এসেছিলেন সিদ্ধার্থ। তাঁর সঙ্গে ম্যাচিং করেই সাদা-কালো গাউন পরেন কিয়ারা। বিয়ের মতো রিসেপশনেও পান্না খচিত গয়নাই পরেছেন অভিনেত্রী।

গত মঙ্গলবার সামাজিক রীতিনীতি মেনে গাঁটছড়া বাঁধেন কিয়ারা (Kiara Advani) ও সিদ্ধার্থ। পড়ন্ত রোদকে সাক্ষী রেখে একসঙ্গে পথ চলার অঙ্গীকার করেন দু’জনে। কিয়ারার পরনে তখন হালকা গোলাপি রংয়ের লেহেঙ্গা এবং সবুজ পান্নার গয়না। সিদ্ধার্থের পরনে আইভরি রংয়ের শেরওয়ানি আর মাথায় পাগড়ি। বিয়ের ছবি শেয়ার করে নিজেদের ‘শেরশাহ’ সিনেমার স্মৃতি ফেরান তারকা দম্পতি। ক্যাপশনে লেখেন, “আব হামারি পারমানেন্ট বুকিং হো গ্যায়ি…”

[আরও পড়ুন: আরও বিপাকে রাখি সাওয়ান্তের স্বামী আদিল, এবার দায়ের হল ধর্ষণের অভিযোগ ]
কিয়ারা ও সিদ্ধার্থের রাজকীয় বিয়ের সাজ নজর কেড়েছে সবার। হালকা মেকআপেও যে নজর কাড়া যায়, তা ঘরোয়া রিসেপশনেও প্রমাণ করেছেন সিদ্ধার্থ-কিয়ারা। রিসেপশনেও তার ব্যতিক্রম হয়নি।
View this post on Instagram
মঙ্গলবার জয়সলমেরে বিয়ে সেরে বুধবার দিল্লিতে চলে যান কিয়ারা ও সিড। দিল্লিতে সিদ্ধার্থের বাড়িতেই আত্মীয়-পরিজন নিয়ে হয় ছিমছাম রিসেপশন। তারপর মুম্বইয়ের রিসেপশন। যেখানে অতিথি করণ জোহর, অভিষেক বচ্চন, করিনা কাপুর, কাজল, আলিয়া ভাটরা।

[আরও পড়ুন: খুন নাকি অভিশাপ? ‘শ্বেতকালী’ ট্রেলারে রহস্য সমাধান করতে মরিয়া ঐন্দ্রিলা-সাহেব-সৌরভ]
সর্বশেষ খবর
-
দুই বউকেই থাকতে দিতে হবে ঘরে, আজব দাবিতে ২০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে যুবক!
-
বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ভারত কোথায়? সংসদে লিখিতভাবে জানাল মোদি সরকার
-
‘কারও নামে বদনাম করিনি’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই নেতাজি নিয়ে সুরবদল অনন্ত মহারাজের
-
ইউক্রেনের ব্যাঙ্কের সঙ্গে বিবাদ! যুদ্ধের মাঝে রাশিয়ায় বড় দায়িত্বে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি
-
‘সময় ঠিক করুন, সব প্রশ্নের জবাব দেব’, স্পিকারকে চিঠি দিয়ে বিরোধীদের পালটা চাপ শাহের