প্রযোজক বনি কাপুরের (Boney Kapoor) মুখে আচমকা মোদি (PM Modi) স্তুতি! একটি বই প্রকাশের অনুষ্ঠান সেরে বেরনোর সময় সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রীর জয়গান। তাঁর নেতৃত্বে মুগ্ধ বনি। মোদীর ছত্রছায়ায় ভারতের মতো দেশের নাগরিক হয়ে তিনি গর্বিত। প্রসঙ্গত, শনিবার নয়াদিল্লিতে হরিন্দর সিংহ সিক্কার লেখা ‘দ্য চাবিমাস্টার’ বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনি কাপুর। অনুষ্ঠানস্থল থেকে বাইরে আসতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন। তখনই মোদির প্রশংসায় পঞ্চমুখ প্রযোজক। তাঁর নজরে প্রধানমন্ত্রী একজন ‘সফল নেতা’। দেশজুড়ে অতিমারি কোভিড পরিস্থিতি থেকে অপারেশন সিঁদুর সহ কঠিন পরিস্থিতিতে মোদির ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন বনি কাপুর।
আরও পড়ুন:
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আর কী বললেন? মোদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বনি কাপুর বলেন, “আমি সেই সকল মানুষদের জন্য গর্বিত যাঁরা একাধারে দেশের প্রতিরক্ষা থেকে দেশ পরিচালনা সহ সবকিছু সামলাতে একেবারে সিদ্ধহস্ত। আমি খুশি যে এমন এক দেশে সর্বোপরি এমন এক সময়ে বাস করছি যেখানে নিজেকে সম্পূর্ণ নিরাপদ এবং সুরক্ষিত অনুভব করতে পারি। প্রধানমন্ত্রী মোদি একজন সফল নেতা।”
আরও যোগ করেন, “কোভিড পরিস্থিতি থেকে অপারেশন সিঁদুর, পুলওয়ামা, উরি কিংবা অন্য যে কোনও সংকটজনক পরিস্থিতিতে দেশকে খুব ভালোভাবে নেতৃত্ব দিয়েছেন। বর্তমান পরিস্থিতিও অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন। গোটা বিশ্ব আমাদের দেশের জন্য এবং মানবজাতির জন্য তাঁর অবদানকে স্বীকৃতি দিয়েছে।”

মোদি প্রসঙ্গের সঙ্গে উঠে এসেছে সিনেমার কথাও। ২০১৭ সালে মুক্তি পেয়েছিল প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী অভিনীত ‘মম’। এবার সেই ছবির সিক্যুয়েল নিয়ে আসছেন বনি কাপুর। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সিনেমার শুটিং। উল্লেখ্য, গ্রেটার নয়ডার কাছে যমুনা এক্সপ্রেসওয়ের নতুন আন্তর্জাতিক ফিল্ম সিটিতে শুট হওয়া প্রথম চলচ্চিত্র।

‘মম ২’ প্রযোজনা প্রসঙ্গে বনির সংযোজন, “এখানেই ‘মম ২’-এর শুটিং চলছে। পরিচালক গিরিশ কোহলি যিনি ‘মম’-এর প্রথম অংশের লেখক দ্বিতীয় ভাগও তিনিই লিখেছেন। আমি এবং আমার পার্টনার অক্ষয় পুরি এই ছবির প্রযোজক। অ্যাকশন ডিরেক্টর হলেন দক্ষিণ ভারতের বিজয়ন, যিনি অন্যতম সেরা অ্যাকশন পরিচালক। বিভিন্ন জায়গা থেকে টেকনিশিয়ানরা কাজ করছেন। বাংলার অভিনেতা যিশু সেনগুপ্তও এই সিনেমার অংশ। অভিনেত্রী করিশ্মা তন্নাও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার