Bong Guy Kiran Dutta

‘টাকার বিনিময়ে ভিডিও করি না’, ইনফ্লুয়েন্সরদের বিজেপি যোগ বিতর্কে সাফ কথা ‘ফার্স্টবয়’ কিরণের

'তোমাদের সঙ্গে বেইমানি করব না', বললেন বং গাই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১৬:২২

options
link
‘টাকার বিনিময়ে ভিডিও করি না’, ইনফ্লুয়েন্সরদের বিজেপি যোগ বিতর্কে সাফ কথা ‘ফার্স্টবয়’ কিরণের
কনটেন্ট ক্রিয়েটর কিরণ দত্ত। ছবি- সোশাল মিডিয়া।

ইনফ্লুয়েন্সরদের বিজেপি যোগ নিয়ে বৃহস্পতিবার রাত থেকে তোলপাড় সোশাল মিডিয়া। এবার সে প্রসঙ্গে মুখ খুললেন বাংলার ইউটিউবের ফার্স্টবয় ‘বং গাই’, (Bong Guy) অর্থাৎ কিরণ দত্ত (Kiran Dutta)। সোশাল মিডিয়ায় তিনি লিখলেন, ‘কোনও রাজনৈতিক দলের টাকায় কোনওদিন ভিডিও বানাইনি, বানাবোও না।’ তাঁর স্পষ্ট কথা, ‘তোমরা আমাকে যেভাবে জায়গা দিয়েছো, তোমাদের সঙ্গে বেইমানি করব না।’

Advertisement

কিরণ লেখেন, ‘কোনও রাজনৈতিক দলের কাছ থেকে টাকা নিয়ে না কোনওদিন একটাও ভিডিও বানিয়েছি, না ভবিষ্যতেও কোনওদিন বানাবো। ফার্স্টবয়কে এটুকু বিশ্বাস করতেই পারেন। আমি ভাই নদিয়ার একটা ছোটো জায়গার ছেলে। সেই ছেলেকে তোমরা যেই জায়গা দিয়েছো, যেভাবে আমার খারাপ দিনে পাশে থেকেছো আমি চাইলেও তোমাদের সাথে বেইমানি করতে পারবো না গুরু। যা পেয়েছি অনেক বেশি পেয়েছি। এভাবেই ভালো আছি।’   

বাংলার ভোটে বিজেপির খরচের তালিকার একাংশ।

প্রত্যেকের রাজনৈতিক মতামত থাকাই স্বাভাবিক। কেউ তা প্রকাশ্যে বলেন, কেউ গোপনই রাখেন। তবে যাঁরা ইনফ্লুয়েন্সর তাঁদের দায়িত্ব আর পাঁচজনের থেকে অনেকটা বেশি। কারণ, তাঁদের মতামতের একটা গুরুত্ব রয়েছে সমাজে। চলতি বছরে সোশাল মিডিয়ায় ঝড় তুলেছিল ‘বাটন’ নামের একটি ভিডিও। যেখানে তৃণমূল জমানার দুর্নীতি, অত্যাচারের ফুটিয়ে তোলা হয়েছিল। ‘বাটন’ তৈরির সাহস দেখানোর জন্য ক্রিয়েটর শমীক অধিকারীকে কুর্নিশ জানিয়েছিল সকলে। পরবর্তীকালে সেই ক্রিয়েটর গ্রেপ্তারও হয়েছিলেন। বান্ধবীকে যৌন হেনস্তার অভিযোগে ১ মাসের বেশি সময় জেলবন্দি ছিলেন তিনি। সেই সময়ই গোমাংস কাণ্ড নিয়ে উত্তাল হয়েছিল কলকাতা। যার জেরে জেল খাটতে হয়েছিল অলি পাবের এক ওয়েটারকে। তারপর পেরিয়েছে দীর্ঘদিন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে বাংলার ভোটে বিজেপির খরচের তালিকা। সেখানে দেখা যাচ্ছে, ‘বাটন’ খ্যাত শমীক অধিকারীকে দেওয়া হয়েছে ১৩ লক্ষ টাকা। আর গোমাংস কাণ্ডে যাঁর নাম জড়িয়েছিল সেই ক্রিয়েটর পেয়েছেন আড়াই লাখ। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই তালিকা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড়। তৃণমূলের ভুল ত্রুটি তুলে ধরায় ‘বাটন’ সকলের মনে দাগ কেটেছিল। তবে বিজেপির থেকে অর্থ নিয়ে এই ভিডিও তৈরি, তা প্রমাণিত হতেই বদলে গিয়েছে ছবিটা। শমীক অধিকারীকে তুলোধোনা করছে সকলে। এ প্রসঙ্গেই সোশাল মিডিয়ায় মুখ খুলেছেন কিরণ দত্ত। তিনি লেখেন, ‘কোনও রাজনৈতিক দলের কাছ থেকে টাকা নিয়ে না কোনওদিন একটাও ভিডিও বানিয়েছি, না ভবিষ্যতেও কোনওদিন বানাবো। ফার্স্টবয়কে এটুকু বিশ্বাস করতেই পারেন।’ এখানেই থামেননি তিনি। আরও লেখেন, ‘আমি ভাই নদিয়ার একটা ছোটো জায়গার ছেলে। সেই ছেলেকে তোমরা যেই জায়গা দিয়েছো, যেভাবে আমার খারাপ দিনে পাশে থেকেছো আমি চাইলেও তোমাদের সাথে বেইমানি করতে পারবো না গুরু। যা পেয়েছি অনেক বেশি পেয়েছি। এভাবেই ভালো আছি।’     

Advertisement

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.