সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘উড়তা পাঞ্জাব’ বিতর্কে এবার মুখ খুললেন শাবানা আজমি৷ টুইটারে সিবিএফসি-র কড়া সমালোচনা করলেন বর্ষীয়াণ বলিউড অভিনেত্রী৷ ‘উড়তা পাঞ্জাব’-এর নাম না করলেও সিবিএফসি-র উদ্দেশ্যে তিনি বলেন, সিবিএফসি এমন এক সংস্থা হওয়া উচিত যা সিনেমাকে কাটছাঁট বা শংসাপত্র দেবে না, শুধুমাত্র শ্রেণিবিভাগ করে দেবে৷ এই সংস্থা আসলে দর্শকদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেবে যে তাঁরা কোন সিনেমা দেখতে চান আর কোনটা চান না৷

‘উড়তা পাঞ্জাব’ নিয়ে বেশ কয়েকদিন ধরেই তোলপাড় সারা দেশ৷ পহেলাজ নিহালনি বনাম অনুরাগ-শাহিদ-আলিয়াদের এই যুদ্ধে টিম ‘উড়তা’রই পাশে দাঁড়িয়েছে গোটা বলিউড৷ যার সাম্প্রতিকতম নজির অবশ্যই শাবানা৷
সুপ্রিম কোর্টের রায়ও একপ্রকার ছবির কলাকুশলীদের পক্ষেই গিয়েছে৷ এর পরেও মুক্তির ঠিক আগে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ছবির কিছু দৃশ্য প্রকাশ্যে এসে যাওয়ার খবরে৷ এমনও গুঞ্জন ওঠে সেন্সর বোর্ডে পাঠানো কপিই ইন্টারনেটে লিক হয়ে গেছে৷ এত টালবাহানার মধ্যেই অবশেষে শুক্রবার সারা দেশে মুক্তি পাচ্ছে ‘উড়তা পাঞ্জাব’৷ ছবি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের প্রত্যাশা তুঙ্গে৷
সর্বশেষ খবর
-
রাম মন্দির চুরিতে উদ্ধার ৮০ লক্ষ! পুলিশ হেফাজতে অভিযুক্তরা, ‘রাঘব বোয়াল’দের নিয়ে প্রশ্ন
-
নাসিরুদ্দিন শাহ, জিম সর্ভের দ্বৈরথে কতটা জমল ‘মেড ইন ইন্ডিয়া: এ টাইটান স্টোরি’? পড়ুন রিভিউ
-
‘দেড় বছরের নাতনি রোজ মোদি-নাম জপে’, রাহুল-আথিয়াকন্যার ‘সিক্রেট’ ফাঁস দাদু সুনীল শেট্টির
-
‘বেকার গৌরব চা-সিগারেটের টাকাও নিত অন্তরার থেকে, খ্যাতি পেতেই বাড়ায় দূরত্ব’, গোপন তথ্য ফাঁস ‘বন্ধু’দের
-
ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েই আইরিশ দলে, টিম ইন্ডিয়াকে উড়িয়ে দেওয়া কে এই ‘ভারতীয়’ বোলার?