Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১ অক্টোবর ২০২৬
Donald Trump

‘এই লোকটা মনস্টার’, নিজস্ব ভঙ্গিতে গুগল সিইও সুন্দর পিচাইয়ের ভূয়সী প্রশংসা ট্রাম্পের

Sundar Pichai: হোয়াইট হাউসে বৈঠক শেষে টেক জায়ান্টদের সঙ্গেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প। সেখানেই পিচাইকে আলাদা করে ডেকে নেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৭:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৭:২৮

options
link
‘এই লোকটা মনস্টার’, নিজস্ব ভঙ্গিতে গুগল সিইও সুন্দর পিচাইয়ের ভূয়সী প্রশংসা ট্রাম্পের zoom
হোয়াইট হাউসে 'টেক জায়ান্ট'দের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প।
Advertisement

গুগল সিইও সুন্দর পিচাইয়ের প্রশংসা করতে গিয়ে তাঁকে ‘মনস্টার’ বা ‘দানব’ বলে উল্লেখ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার হোয়াইট হাউসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্ষেত্রের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের সময় এই মন্তব্য করেন ট্রাম্প। শুধু তাই নয়, পিচাইয়ের উদ্দেশে তিনি বলেন, এই ব্যক্তি প্রচারের আলোকে সযত্নে পাশ কাটিয়ে চলেন।

হোয়াইট হাউসে বৈঠক শেষে টেক জায়ান্টদের সঙ্গেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেখানেই পিচাইকে আলাদা করে ডেকে নেন তিনি। সেখান কথাবার্তা চলাকালীন হঠাৎ তাঁকে থামিয়ে দিয়ে সাংবাদিকদের উদ্দেশে বলেন, “এই লোকটা একজন মনস্টার, অথচ তাঁকে কেউ চেনেও না। প্রচারের আলোর বাইরে কী চমৎকার জীবন। মনস্টার হয়েও এসব এড়িয়ে থাকা।” এরপরই পিচাইয়ের দিকে ফিরে ট্রাম্প বলেন, “আপনাদের কোনও ধারনা নেই, এই লোকগুলি কারা? এরা হলেন বিশ্বের শ্রেষ্ঠ মানুষ।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ট্রাম্প বলেন, “এই লোকটা একজন মনস্টার, অথচ তাঁকে কেউ চেনেও না। প্রচারের আলোর বাইরে কী চমৎকার জীবন। মনস্টার হয়েও এসব এড়িয়ে থাকা।”

গুগল সিইও-র উদ্দেশে ট্রাম্প আরও বলেন, “আপনারা শুধু এটুকু জানুন- সুন্দর! ওনার নাম সুন্দর।” ট্রাম্পের এই টিপ্পনীর পালটা জবাবে পিচাই বলেন, “আমার মনে হয় ‘আমি মনস্টার’-এর চেয়ে এই ট্যাগলাইন সুন্দর।” প্রসঙ্গত, কর্পোরেট ও প্রযুক্তির দুনিয়ায় ‘মনস্টার’ শব্দের এক আলাদা গুরুত্ব রয়েছে। গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের বিশাল আকার এবং প্রভাব বোঝাতে কখনও কখনও মনস্টার শব্দটি ব্যবহার করা হয়।

ট্রাম্পের ডাকা এআই সংক্রান্ত এই বৈঠকে সুন্দর পিচাইয়ের পাশাপাশি উপস্থিত ছিলেন অ্যানথ্রোপিক-এর সিইও ডারিও আমোডি, ওপেনএআই-এর প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান, অ্যামাজন-এর প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং এলন মাস্ক, যাঁর এক্স প্ল্যাটফর্ম ‘গ্রক’ নামে নিজস্ব এআই মডেল তৈরি করেছে। এনভিডিয়া-র সিইও জেনসেন হুয়াং, মেটা-র সিইও মার্ক জাকারবার্গ এবং মাইক্রোসফট-এর সিইও সত্য নাদেলাও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.