Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Iran Mocks UN

‘উদাসীন’ রাষ্ট্রসংঘের সঙ্গে ‘শোলে’র ঠাকুর সাহেবের তুলনা! তীব্র খোঁচা ইরানের

হলিউডের ব্লকবাস্টার সিনেমা 'ডক্টর স্ট্রেঞ্জ'-এর প্রসঙ্গও টেনে এনেছে তেহরান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৬:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৬:১০

options
link
‘উদাসীন’ রাষ্ট্রসংঘের সঙ্গে ‘শোলে’র ঠাকুর সাহেবের তুলনা! তীব্র খোঁচা ইরানের zoom
ছবি: সংগৃহীত।
Advertisement

‘শোলে’র মতো ব্লকবাস্টার ছবি কে না দেখেছে! কিন্তু এটা কি ভাবা গিয়েছিল যে, সেই ছবির আইকনিক চরিত্র ঠাকুর বলদেব সিংয়ের সঙ্গে তুলনা হতে পারে রাষ্ট্রসংঘের! সম্প্রতি ভারতে অবস্থিত ইরানের দূতাবাস একটি মিম শেয়ার করেছে। সেখানে মার্ভেল কমিকসের সুপারহিরো ডক্টর স্ট্রেঞ্জের সঙ্গে ‘শোলে’র ঠাকুর সাহেবের তুলনা টেনে রাষ্ট্রসংঘকে তীব্র খোঁচা দিয়েছে তেহরান (Iran Mocks UN)। বাস্তব পরিস্থিতিতে সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার অভিযোগে বিদ্ধ করতেই এই মিম।

ঠিক কী রয়েছে মিমে? সেখানে দেখা যাচ্ছে ডক্টর স্ট্রেঞ্জ ও ঠাকুর সাহেবকে। ডক্টর স্ট্রেঞ্জের অসংখ্য হাত। অন্যদিকে ঠাকুর বলদেব সিংয়ের দু’টি হাতই কেটে ফেলেছিল ডাকাত গব্বর সিং। ডক্টর স্ট্রেঞ্জের ছবির তলায় লেখা আছে- ‘স্কুলের পাঠ্যবই অনুযায়ী রাষ্ট্রসংঘ’। অন্যদিকে ঠাকুর সাহেবের ছবিতে ক্যাপশন ‘বাস্তবের রাষ্ট্রসংঘ’।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেন হঠাৎ এমন মিম? ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচির অভিযোগ, রাষ্ট্রসংঘের সনদ লঙ্ঘন করে ইরানে হামলা করেছে আমেরিকা ও ইজরায়েল। অথচ রাষ্ট্রসংঘ বিষয়টি নিয়ে সম্পূর্ণ উদাসীন! তিনি সংস্থাটির কাছে আহ্বান জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের ‘হুমকি’র নিন্দা করার জন্য। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের শেষদিনে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন আরাঘাচি। সেই সময়ই তিনি এই বিষয়ে বক্তব্য রাখেন বলে জানা যাচ্ছে। আর এরপরই এই মিম। যা থেকে পরিষ্কার, ইরান আসলে রাষ্ট্রসংঘের ‘উদাসীন’ ভঙ্গিটিরই সমালোচনা করেছে।

উল্লেখ্য, এর আগে মার্কিন-ইরান দ্বন্দ্বে দেখা মিলেছিল ‘বাহুবলী’র। সম্প্রতি রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান জানিয়ে দিয়েছিলেন, ইরান আলোচনার জন্য প্রস্তুত থাকলেও মার্কিন ‘চোখরাঙানি’র সামনে মাথা নত করতে প্রস্তুত নয়। সেই কথা মনে করাতে প্রভাসের ব্লকবাস্টারের দৃশ্য শেয়ার করেছিল হায়দরাবাদে অবস্থিত ইরানের দূতাবাস। এবার দেশের আরেক ব্লকবাস্টারের উল্লেখ করে রাষ্ট্রসংঘকে কাঠগড়ায় তুলল তেহরান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.