আপত্তির মুখে ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী। বন্ধ করে দেওয়া হয়েছে প্রদর্শনী। ফেসবুকে সিনেমাটি প্রদর্শন না করার আহ্বান জানিয়ে প্রচার চালাচ্ছিল একপক্ষ। এই অবস্থায় সিনেমা প্রদর্শনী আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা শাসক আবু সইদ এবিষয়ে বলেন, “সিনেমা প্রদর্শনীর বিষয়টা এখন জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। যাঁরা এই সিনেমার প্রদর্শনী বন্ধের দাবিতে ফেসবুকে পোস্ট করেছেন তাঁরা বিভিন্ন উপায়ে ক্ষোভপ্রকাশ করছেন। এমতাবস্থায় সিনেমার প্রদর্শনী সমীচীন হবে না। তাই আপাতত স্থগিত রাখা হচ্ছে। পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।”
আরও পড়ুন:
পবিত্র ইদুল আজহা উপলক্ষে শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনেমাটির প্রদর্শনীর আয়োজনের করেছিল ‘ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি’। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠনটি দীর্ঘদিন ধরে ‘ভাতঘুমের সিনেমা আড্ডা’ শিরোনামে চলচ্চিত্র প্রদর্শন করছে। তবে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর বিষয়টি সামনে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে এর বিরোধিতা শুরু হয়। বিষয়টি নিয়ে অনলাইনে শুরু হয় জোর তরজা।

এপ্রসঙ্গে ‘বনলতা এক্সপ্রেস’-এর নির্মাতা তানিম নূর বলেন, ‘কিছুদিন আগে আমার নিজের এলাকা ব্রাহ্মণবাড়িয়ার ফিল্ম সোসাইটি থেকে একটি ছেলে আমার সঙ্গে যোগাযোগ করে জানায়, তাঁরা সিনেমাটি দেখতে ইচ্ছুক। আমি খুব খুশি হয়েছিলাম। কিন্তু ফেসবুকে কয়েকটি পোস্ট দেখলাম যেখানে একটি পক্ষ নাকি বলছে এই সিনেমা নিষিদ্ধ, ছবি মুক্তি সম্ভব নয়। বাংলাদেশের আইন অনুযায়ী সেন্সর পাওয়া কোনও ছবি যে কোনও জায়গায় দেখানোর অগ্রাধিকার রয়েছে।”

ক্ষোভ প্রকাশ করে নির্মাতা আরও বলেন, “ওঁরা আমার ছবির পোস্টারে ক্রস চিহ্ন দিয়ে প্রচার করছে, উগ্রবাদী মন্তব্য করছে। এটা তো করতে পারে না, এই ধরনের পদক্ষেপ সম্পূর্ণ আইন বিরুদ্ধ একটি কাজ।” ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসা জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার কওমী ছাত্র ঐক্য পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক তারেক জামিল বলেন, “কোনও অশ্লীলতার প্রদর্শন হোক তা আমরা চাই না। আর যদি কোনও অশ্লীলতা না থাকে তাহলে প্রদর্শনীতে বাধা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “সিনিয়ররা বিষয়টি নিয়ে ভালো বলতে পারবেন।” প্রশ্নের মুখে ‘বনলতা এক্সপ্রেস’-এর ভবিষ্যৎ তা বলাই বাহুল্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের