দিল্লির পর মুম্বই। ফের হানি সিংয়ের অনুষ্ঠানে তুমুল বিশৃঙ্খলা। এক মহিলা অনুরাগীর সঙ্গে নিরাপত্তারক্ষীদের ব্যাপক গণ্ডগোল। অভিযোগ, ওই মহিলা নিরাপত্তারক্ষীদের গালিগালাজও করেন। এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। তা নিয়ে চলছে জোর চর্চা।
আরও পড়ুন:
সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, একটি দরজা বন্ধ। ওই দরজাই উপর দিয়ে টপকানোর চেষ্টা করছেন এক তরুণী। ওই মহিলার দাবি, তিনি একবার হানি সিংকে দেখতে চান। বন্ধ গেটের ভিতরের দিকে থাকা নিরাপত্তারক্ষীরা তাঁকে বাধা দিচ্ছেন। সেই সময় চিৎকার করছেন তরুণী। দুর্ব্যবহারের অভিযোগ করছেন। সেই সময় তীব্র বাদানুবাদ হয় তাঁদের। তরুণী নিরাপত্তারক্ষীদের গালিগালাজ করেন বলেও অভিযোগ।
Scence from Yesterday Yo Yo Honey Singh Concert 💀
Advertisement– This girl arrive when Gate was close but she still try to argue with guards to open the gate 🤦 pic.twitter.com/h1WF61iQiF
— Sumit (@beingsumit01) March 29, 2026
এই মুহূর্তে হানি সিং ব্যস্ত ‘মাই ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে। দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠান করছেন তিনি। শনিবার ‘ওয়ার্ল্ড ট্যুরে’র অংশ হিসাবে মুম্বইতে অনুষ্ঠান ছিল তাঁর। অনুষ্ঠানে টিকিটের দামও ছিল বেশ চড়া। ১৭৯৯ টাকা থেকে শুরু টিকিট। সামনে দাঁড়িয়ে দেখার টিকিটের দাম ২০ হাজার। বিলাসবহুল টেবিল চেয়ার বসে দেখার টিকিটের দাম ১ লক্ষ ৩০ হাজার। কোনটা ৩ লক্ষ ১০ হাজার। আবার কোনটি ছিল ২ লক্ষ ২০ হাজার। অভিযোগ, ওই অনুষ্ঠানেই নাকি টিকিট না কেটে অনেকেই ঢুকে পড়েন। তারা নাকি একেবারে সামনে থেকে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখার সুযোগ পান। আবার কেউ কেউ চড়া দামে টিকিট কেটেও বাধ্য হয়ে দূর থেকে অনুষ্ঠান দেখেন। তার ফলে অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি হয়।
এর আগে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে হানি সিংয়ের কনসার্টে ভিআইপি জোনে ঢোকা এবং বসার জায়গা নিয়েও অশান্তি হয়। সেই সময় কিছুক্ষণ অনুষ্ঠান থামিয়ে দেন গায়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বলিউডের ‘দেশি কালাকার’ আবার অনুষ্ঠান শুরু করেন। বারবার হানি সিংয়ের অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় বিরক্ত অনুরাগীরা। বলে রাখা ভালো, আগামী ৪ এপ্রিল পুনেতে অনুষ্ঠান রয়েছে হানির। ১১ এপ্রিল কোটা, ২৫ এপ্রিল ইন্দোর, ২ মে লখনউতে অনুষ্ঠান করবেন ‘দেশি কালাকার’। আগামী ৯ মে ভোট পরবর্তী কলকাতায় অনুষ্ঠান করবেন গায়ক-ব়্যাপার। আগামী ১৬ মে বেঙ্গালুরুতে অনুষ্ঠান হিসাবে ‘মাই ওয়ার্ল্ড ট্যুর’ শেষ করবেন হানি সিং।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!