দিন কয়েক আগে অভিনেতা-ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর (Sayak Chakraborty) যৌন পরিচয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন প্রাক্তন বউদি সুস্মিতা রায়। এবার তা নিয়ে মুখ খুললেন স্যান্ডি সাহা (Sandy Saha)। তাঁর দাবি, জোর করে তাঁর সঙ্গে সঙ্গমের চেষ্টা করার ফলেই ছিঁড়ে গিয়েছিল সায়কের গোপনাঙ্গ। এছাড়াও নাম না করে দাবি করলেন, সুকান্ত কুণ্ডু, অভিনেতা রিয়াজের সঙ্গে সম্পর্ক রয়েছে সায়কের!
স্যান্ডি বলেন, “নিজের পুরুষত্বের প্রমাণ দিতে ৪০ মিনিট ধরে পাশবিক অত্যাচার চালায় ও, সেই সময়ই ছিঁড়ে যায় গোপনাঙ্গ।”
আরও পড়ুন:
গোমাংস কাণ্ডের সময় সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন স্যান্ডি সাহা। তবে তাতে বিশেষ গুরুত্ব দেননি কেউ। দিন কয়েকআগে ফেসবুক লাইভে প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তী ও দেওর সায়কের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন সুস্মিতা রায়। প্রকাশ্যে নিয়ে আসেন পরিবারের গোপন খবর। সেই সময়ই তিনি দাবি করেন, সায়ক সমকামী। কয়েক বছর আগে সঙ্গমের সময় তাঁর যৌনাঙ্গ ছিঁড়ে গিয়েছিল। শনিবার রাতে সেই ঘটনা নিয়েই মুখ খুললেন স্যান্ডি। তিনি দাবি করেন, সায়কের সঙ্গে একটি শুট করছিলেন তিনি। কাজের পর মদ্যপানও করেন। তিনি নেশাগ্রস্ত হয়ে পড়লে নাকি সুযোগ নেন সায়ক! স্যান্ডি বলেন, “নিজের পুরুষত্বের প্রমাণ দিতে ৪০ মিনিট ধরে পাশবিক অত্যাচার চালায় ও, সেই সময়ই ছিঁড়ে যায় গোপনাঙ্গ।” বন্ধু জানতে পেরে উদ্ধার করেন স্যান্ডিকে, এদিকে হাসপাতালে ভর্তি করা হয় সায়ককে। স্যান্ডির দাবি, হাসপাতালের খরচও নাকি দিয়েছিলেন তিনি।
এখানেই শেষ নয়। স্যান্ডি লাইভে বলেন, “ওই ঘটনার পর আমি সায়ককে ব্লক করে দিয়েছিলাম। যদিও পরবর্তীতে ও আমার কাছে ক্ষমা চেয়েছে।” স্যান্ডি এদিন সায়কের বিরুদ্ধে আরও একাধিক বিস্ফোরক অভিযোগ করেছেন। নাম না করেই তিনি দাবি করেছেন, বন্ধু সুকান্ত কুণ্ডু ও রিয়াজ লস্করের সঙ্গেও নাকি শারীরিক সম্পর্ক ছিল সায়কের। তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সায়ক তাঁকে দেখিয়েছে বলে দাবি স্যান্ডির। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি সায়ক চক্রবর্তী।
সর্বশেষ খবর
-
হিংলো নদীতে ভাঙন, দুবরাজপুরে নদী গর্ভে ১৮টি বাড়ি! প্লাবিত ঘাটালে চলছে নৌকা
-
ভারতীয় সংস্থার সঙ্গে অস্ত্রচুক্তিতে বড়সড় দুর্নীতি, ইস্তফা দিলেন ইউরোপের ছোট্ট দেশের প্রতিরক্ষামন্ত্রী
-
রাজনৈতিক ‘শত্রুতা’ ভুলে উত্তম স্মরণ মঞ্চে একসঙ্গে গান রাজ-কৌস্তভের, বদলাচ্ছে সমীকরণ?
-
ফুটবল কুড়োতে যাওয়াই হল কাল! ঝিলে তলিয়ে গেল কিশোর, রাতভর তল্লাশির পর উদ্ধার দেহ
-
আরএসএসে যোগের অপরাধে দুই শিক্ষককে সাসপেন্ড! ট্রাইব্যুনালে বড় ধাক্কা কর্নাটক সরকারের