Akhil Mishra Death

বহুতল থেকে পড়ে মৃত্যু থ্রি ইডিয়টসের ‘দুবেজি’ অখিল মিশ্রর, ঘনীভূত রহস্য

অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু কুলবিন্দর সিং মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৩, ১৫:৫৬

options
link
বহুতল থেকে পড়ে মৃত্যু থ্রি ইডিয়টসের ‘দুবেজি’ অখিল মিশ্রর, ঘনীভূত রহস্য

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত আমির খানের ‘থ্রি ইডিয়টস’ সহ-অভিনেতা অখিল মিশ্র (Akhil Mishra Death)। সেই ছবিতে লাইব্রেরিয়ান ‘দুবেজি’র ভূমিকায় অভিনয় করেছিলেন যিনি। টেলিপর্দা থেকে সিনেপর্দায় অবাধ বিচরণ ছিল অখিলের। স্বল্প দৈর্ঘের হলেও বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে অভিনয় দক্ষতা দিয়ে  দর্শকের মন কেড়েছেন তিনি। বৃহস্পতিবার সেই অভিনেতার রহস্যজনক মৃত্যুর খবরে তোলপাড় বলিউড।

Advertisement

জানা গিয়েছে হায়দরাবাদে এক সিনেমার শুটিং করছিলেন অখিল মিশ্র। সেখানেই তাঁর মৃত্যু হয়। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু কুলবিন্দর সিং মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ইতিমধ্যেই। তিনি জানান, “উঁচু বহুতল থেকে পড়েই মৃত্যু হয়েছে অখিলের।”‘

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: চেন্নাইয়ে শুটিং করতে গিয়ে অসুস্থ সন্দীপ রায়, তড়িঘড়ি ফিরলেন কলকাতায়]

প্রসঙ্গত, ‘ডন’, ‘গান্ধি মাই ফাদার’, ‘শিখর’, ‘থ্রি ইডিয়টস’-এর মতো বহু জনপ্রিয় ছবিতে দেখা গিয়েছে অখিল মিশ্রকে। পাশাপাশি ‘উড়ান’, ‘শ্রীমান শ্রীমতি’, ‘হাতিম’, ‘সিআইডি’, ‘উত্তরণ’-এর মতো বহু ধারাবাহিকেও নিয়মিত অভিনয় করেছেন তিনি। ৫৮ বছর বয়সি অখিলের স্ত্রী সুজান বার্নেটও অভিনেত্রী হিসেবে বেশ পরিচিত বিনোদুনিয়ায়। ২০০৯ সালে জার্মান অভিনেত্রী সুজান বার্নেটকে বিয়ে করেন অখিল।

Advertisement

[আরও পড়ুন: ‘এক দেশ, এক আবেগ’! শাহরুখের বাবার নামে দুস্থদের জন্য ‘জওয়ান’ শো, আপ্লুত কিং]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.