সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাশাপাশি দুজন, এক কাপ কফি আর একরাশ ভালবাসা। ভোরের আলো গায়ে মেখে ভিকিকে কাছে টানলেন ক্যাটরিনা। ভিকির চোখে রাখলেন চোখ। আলতো আদর। স্বামীর শরীরে যেন মিশে গেলেন ক্যাটরিনা। এক কাপ কফি থেকেই প্রেম যেন আরও বেশি উষ্ণতা পেল।
হ্যাঁ, সম্প্রতি ভিকিকে সঙ্গে নিয়ে এরকমই একটি ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা। যেখানে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল দম্পতিকে। ছবি পোস্ট করে ক্যাট লিখলেন, ‘কফি মর্নিং… সেরা!’
[আরও পড়ুন: ডাঙ্কি’র পোস্টার তৈরি করে চমকে দিলেন শাহরুখ অনুরাগী, কী বলছেন নেটিজেনরা?]
View this post on InstagramAdvertisement
দিন কয়েক আগেই স্ত্রীর দরাজ প্রশংসা করে ভিকি বলেছিলেন, “কৌশল পরিবারের ‘বউমা’ ক্যাট সুন্দরী পুরোদস্তুর সংসারি হয়ে উঠেছেন।” কীভাবে? একেবার কড়া হাতে সংসার খরচের পাই-পয়সার হিসেব রাখেন অভিনেত্রী। প্রতি সপ্তাহে বাড়ির পরিচারকদের টিম নিয়ে মিটিংয়ে বসেন ক্যাটরিনা। সব কর্মীদের ডাকেন এবং সংসারে কোথা থেকে কী খরচ হচ্ছে, কিংবা আর কত টাকা ব্যয় হতে পারে? সবটা আলোচনা করেন। অবশ্য় এসবের মাঝে হঠাৎ করে শোনা গিয়েছিল ভাঙনের খবরও। তবে সেটা যে একেবারেই গুঞ্জন, তার প্রমাণ ক্যাটরিনার পোস্ট করা এই ছবিই।
[আরও পড়ুন: নিজের বিরুদ্ধেই মামলা দায়ের করলেন পরমব্রত চট্টোপাধ্যায়! বলিউডে বিপত্তি?]
সর্বশেষ খবর
-
‘ইতিহাসের অন্ধকার-মর্মান্তিক অধ্যায়’, ‘গ্রেট ক্যালকাটা কিলিং’য়ের ইতিহাস মনে করালেন মুখ্যমন্ত্রী
-
নথির প্রয়োজন নেই, দেখামাত্রই গ্রেপ্তার! অভিষেক ঘনিষ্ঠ বিনয়ের বিরুদ্ধে এবার ‘ওপেন ওয়ারেন্ট’
-
দীর্ঘ পথে ক্লান্তি! ঝরিয়াশোলে কাদায় আটকে মর্মান্তিক মৃত্যু হস্তিশাবকের, শত চেষ্টাতেও বাঁচাতে পারল না মা
-
মহারাষ্ট্রের এই আদিবাসী গ্রামে রাতের আকাশই মূল আকর্ষণ, আকাশগঙ্গা দেখতে ভিড় পর্যটকদের
-
হাওড়া-শিয়ালদহতেও মিলছে না ন্যূনতম পরিষেবা! ক্যাগ রিপোর্টে একাধিক স্টেশনের পানীয় জল নিয়ে উদ্বেগ