সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন সিনেমা। ট্রলিব্যাগ হাতে বিমানবন্দরে মনের মানুষ। আর তাঁকে দেখতে পেয়ে প্রেমের নেশায় বুঁদ তরুণীর দৌড়। কাছাকাছি যাওয়ামাত্রই একে অপরকে জড়িয়ে ধরলেন। এভাবেই বুকে আগলে কখন যে বেশ কয়েক মিনিট কেটে গেল, তা বোধহয় ঠাওর করতে পারেননি দু’জনের কেউ। ততক্ষণে আশেপাশের লোকজন অবশ্য বিভিন্ন প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। কিন্তু তাতে কী! প্রেম কী আর এসব শোনে? ঠিক এমনই প্রেমঘন মুহূর্তের ভিডিও সোশাল মিডিয়ায় ঋতাভরী।
সুমিত অরোরাকে বুকে জড়িয়ে ধরা ওই ভিডিও শেয়ার করে অভিনেত্রী লেখেন, “প্রত্যেকবার বিমানবন্দরে জড়িয়ে ধরার মুহূর্তরা দীর্ঘ! দীর্ঘতম – আমরা যদি একে অপরের থেকে দূরে থাকি। দূরে দূরে থাকা খুবই কঠিন। কিন্তু যদি তুমি সঠিক মানুষ নির্বাচন কর – প্রতিবারের মূল্য যেন… ৬ বছর। আমরা একসঙ্গে থাকি আর না থাকি। সব সমান। একে অপরকে দেখলে উত্তেজনা থাকে একইরকম।”
View this post on InstagramAdvertisement
সময়টা ২০১৭ সাল। ‘নেকেড’ শর্টফিল্মের কাজে ব্যস্ত ঋতাভরী। সুমিত ব্যস্ত ‘হোয়াইট শার্ট’ নিয়ে। দু’টি শর্টফিল্মই ‘টপ ফাইভ শর্টফিল্মস টু ওয়াচ আউট’-এর তালিকায় উঠে আসে। সেই সূত্রে সুমিত অরোরার সঙ্গে পরিচয়। ইতিমধ্যে সোশাল মিডিয়ায় বলিউডের চিত্রনাট্যকার সুমিতের ফ্রেন্ড রিকোয়েস্ট পান ঋতাভরী। বন্ধুত্বের প্রস্তাবে সাড়াও দেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় কথাবার্তা হত দু’জনের। এরপর ‘পরী’ ছবির শুটিংয়ের সময় মুম্বইয়ে সুমিতের সঙ্গে দেখাও হয় ঋতাভরীর। তারপর কখনও কলকাতার অলিগলি, আবার কখনও শান্তিনিকেতনে দেখা হয়েছে দু’জনের। ধীরে ধীরে কাছের বন্ধু থেকে প্রেমিক হয়ে যান সুমিত। চলতি মাসেই বাগদান পর্ব সারেন ঋতাভরী ও সুমিত। সোশাল মিডিয়ায় নিজেই সুখবর জানান অভিনেত্রী। ক্যালেন্ডার অনুযায়ী, বৈশাখ হলেও আপাতত ঋতাভরী-সুমিতের জীবনে যেন ভরা বসন্ত। বিমানবন্দরের আবেগঘন মুহূর্ত শেয়ার করার পর থেকে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দু’জনে।
সর্বশেষ খবর
-
মক্কেল নাকি ন্যায়বিচার, কোনটা বেছে নেবে ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’?
-
মৃতের সংখ্যার সঙ্গে পিওকে নিয়ে বাড়ন্ত অস্বস্তি! ‘বিক্ষোভকারীরা জঙ্গি নয়’, বোধোদয় শাহবাজের দলের
-
আবাসের তথ্য যাচাইয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টা! গ্রেপ্তার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী
-
শঙ্কা কাটিয়ে ফিরলেন শুভমান, শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে ভারতের জয়ের পরও ব্যাট করে গেলেন সিরাজ
-
ভারতের জেলে মদ-গাঁজায় বুঁদ অপরাধীরা! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য, কীসের নেশা বাড়াচ্ছে উদ্বেগ?