সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক মৈনাক ভৌমিকের (Mainak Bhaumik) নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন টলিউডের অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। ছবির নাম ‘মিনি’ (Mini)। এই প্রথমবার পরিচালক মৈনাকের সঙ্গে কাজ করা নিয়ে দারুণ উচ্ছ্বসিত মিমি। তবে মৈনাকের ‘মিনি’তে রয়েছে আরও একটি চমক। এই ছবি দিয়েই ছবি প্রযোজনায় পা দিতে চলেছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী (Sampurna Lahiri)! তাঁর সঙ্গে থাকছেন প্রযোজক রাহুল ভঞ্জ।
এই মুহূর্তে দিল্লিতে বাদল অধিবেশন নিয়ে ব্যস্ত রয়েছেন মিমি চক্রবর্তী। তার ফাঁকে মৈনাকের ছবি নিয়ে মিমি জানালেন, পরিচালক বিরশা দাশগুপ্ত-র (Birsa Dasgupta) ছবি ‘ক্রিসক্রস’-এর (Crisscross) সময় মৈনাকের সঙ্গে প্রথমবার আমার কথা হয়। এই লকডাউনে মৈনাক আমাকে ‘মিনি’ ছবির চিত্রনাট্য শুনিয়েছিল। একবার শুনেই গল্পটা ভাল লেগে যায়। আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে নারীকেন্দ্রিক গল্প নিয়ে খুব কম কাজ হয়। সেই দিক থেকে মৈনাকের ছবি একেবারেই ব্যতিক্রম।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: রাজনীতি ছেড়ে চপ শিল্পে মন? অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে কটাক্ষ নেটিজেনদের]
পরিচালক মৈনাক ভৌমিকের কথায়, এই ছবি স্বাধীনচেতা এক মেয়ের গল্প। যার কাঁধে পুরো পরিবারের দায়িত্ব। সব ধরনের অনুভূতিই এই চরিত্রের মধ্যে রয়েছে। আর মিমির মতো ভাল অভিনেত্রী এই ছবিতে থাকায় আরও ইন্টেরেস্টিং হতে চলেছে এই নতুন প্রোজেক্ট।
মিমি চক্রবর্তীকে নিয়ে পরিচালক অরিন্দম শীলের নতুন ছবি ‘খেলা যখন’-এর শুটিং আপাতত চলছে। এই ছবির শুটিংয়ের পরই মৈনাকের মিনি ছবির শুটিং শুরু হবে। প্রযোজক রাহুল ভঞ্জের কথায়, ‘করোনার তৃতীয় ঢেউয়ের মাত্রা বুঝেই এই ছবির শুটিংয়ের বন্দোবস্ত করা হবে।’
[আরও পড়ুন:Raj Kundra জোর করে চুম খেয়েছিল! শিল্পার স্বামীর বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা শার্লিন চোপড়ার]
সর্বশেষ খবর
-
নেপালে ধেয়ে আসছে মৃত্যুবান! ৫ মাস আগেই সতর্ক করেছিল জোড়া রিপোর্ট, তবু কেন উপেক্ষা?
-
প্রকৃতি আর প্রাণের বাঁধন! গাছে রাখি বেঁধে নজির গড়ল উলুবেড়িয়ার খুদে পড়ুয়ারা
-
৩ সপ্তাহে শেষ করতে হবে পুনর্তদন্ত, আর জি কর কাণ্ডে ডেডলাইন বেঁধে দিল হাই কোর্ট
-
বয়কট বিতর্ক ভুলে চূড়ান্ত নতুন সময়সূচি! আগামী বছরেই বাংলাদেশ সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া?
-
‘নারীদের নোংরাভাবে দেখিয়ে টাকা কামাচ্ছে, সেন্সর ছাড় দিল কেন?’, ‘টক্সিক’ নিয়ে ক্ষিপ্ত ‘হিন্দুত্ববাদী’ আন্নামালাই