সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাচা-পাকা চুল, চোখে চশমা। পরনে সাডা টিশার্ট আর ক্য়াজুলায় ট্রাউজার। পকেটে হাত দিয়েই লক্ষ্যভেদ! হ্য়াঁ, অলিম্পিকের রুপোজয়ী তুরস্কের ইউসুফ ডিকেচ (Yusuf Dikec) নিয়ে শোরগোল সোশাল মিডিয়ায়। ঠিক এরই মাঝে এন্ট্রি নিলেন অভিনেতা আদিল হুসেন (Adil Hussain)। শুটার ইউসুফের রুপো জয়ের পর হঠাৎই শুভেচ্ছার বন্যা অভিনেতার সোশাল মিডিয়ার ওয়ালে! ভাবছেন এ আবার কেমন কাণ্ড?
ব্যাপারটা একটু বিশদে বলা যাক বরং। ইউসুফের রুপো জয়ের পর এক ব্যক্তি টুইটে পোস্ট করলেন আদিল হুসেন ও ইউসুফের ছবি। আর আদিলকে উদ্দেশ্য করে লিখলেন, ‘আদিল হুসেন স্যারকে শুভেচ্ছা জানাচ্ছি অলিম্পিক্সে রূপো পাওয়ার জন্য। তুর্কির হয়ে তিনি এটা জিতলেন। শ্রদ্ধা।’
এরকম পোস্ট দেখে মজাই পেয়েছেন আদিল। তিনি জানিয়েছেন, ”আমিও প্রথমে দেখে অবাক হয়ে গেছিলাম কিন্তু পরে বেশ মজা পেয়েছি। অবাকও হয়েছি।’ আদিলের কথায়, ”দুজনের চশমা এবং পাকা চুল ছাড়া আর কোনও কিছুই মিল নেই । ”
[আরও পড়ুন: রাজ্যের একাধিক নাট্যদলের অনুদান বন্ধ করল]
১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছেন মনু ভাকের ও সরবজ্যোত সিং। এই ইভেন্টে সোনা জিতেছে সার্বিয়া। যদিও আলোচনার কেন্দ্রে রুপোজয়ী তুরস্কের প্রতিযোগীরা। আরও স্পষ্ট করে বললে দলের পুরুষ সদস্য ইউসুফ ডিকেচ।
ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ডিকেচের ছবি। দাঁড়িয়ে ডান হাতে লক্ষ্যভেদ করছেন ৫১ বছর বয়সি শুটার। কিন্তু কেন এত হইচই তাঁকে নিয়ে? তার কারণ গিয়ারলেস অবস্থায় ডিকেচের শুটিংয়ের স্টাইল। সাধারণত শুটাররা অত্যাধুনিক চশমা ও এয়ারপ্লাগ পরে ইভেন্টে নামেন। থাকে বিশেষ ধরনের পোশাকও। কিন্তু ডিকেচের এক হাত পকেটে। চোখে সাদামাটা চশমা। দাঁড়ানোর ক্যাজুয়াল ভঙ্গি ও ঠান্ডা মানসিকতা দেখে চর্চা শুরু হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।
[আরও পড়ুন: হাজার কোটির দুর্নীতিতে ED ছুটছে পিছনে! ৩ কোটির গাড়ি কিনে ‘দেখনদারি’ রাজ-শিল্পার]
সর্বশেষ খবর
-
হাসপাতালে রোগী ফেলে রাখার অভিযোগ, ‘ইয়ার্কি বার করে দেব’, ডাক্তারকে ‘হুঁশিয়ারি’ বিজেপি নেত্রীর!
-
আইফোনের আবদারে গভীর খাদে ছেলে, মৃত্যু মা-বাবার! জেন জি সন্তানের জেদ সামলাবেন কীভাবে?
-
‘স্কুল ঠিক করো’, সময়ের দাবি মেনেই দেশব্যাপী কর্মসূচি ‘আরশোলা’দের
-
২২ বছর পর ডুরান্ড জয়ের হাতছানি, মোহনবাগানকে হারাতে আবেগের নিয়ন্ত্রণ চাইছেন হাবাস
-
হিন্দুদের ধর্মীয় উৎসবকে অপমান, বালিতে সুইস পর্যটকের এক বছরের কারাদণ্ড