মারকাটারি অ্যাকশন, রোম্যান্স, ‘আলফা মেল’ ট্রেন্ডের ভিড়ে বক্স অফিসের রাশ টানতে বর্তমানে আধ্যাত্মিক সিনেমাই কি ভরসা? ‘হনুমান অংশ'(Hanuman Ansh)-এর ব্লকবাস্টার সাফল্যে এমন কৌতূহলই চাগাড় দিয়েছে সিনেদুনিয়ায়। কারণ মাত্র ২ কোটি বাজেটের এই সিনেমা ব্যবসার নীরিখে বলিউডের মেগাবাজেট ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি, এমনকী দক্ষিণী ছবি ‘টক্সিক’কেও ঘোল খাইয়ে ছেড়েছে! ভক্তরা বলছেন, নিম করোলি বাবার মাহাত্ম্য ছাড়া এ অসম্ভব! কারণ এই ছবি মূলত আধ্যাত্মিকগুরু নিম করোলি বাবার জীবনদর্শনকে কেন্দ্র করেই তৈরি। আর এহেন গগনচুম্বী সাফল্যকে অস্ত্র করেই এবার নতুন আধ্যাত্মিক সিনেমার ঘোষণা পরিচালক বিশাল চতুর্বেদীর (Vishal Chaturvedi)।
আরও পড়ুন:
রণবীর কাপুরের মেগাবাজেট ‘রামায়ণ’ দেখার জন্য ইতিমধ্যেই ভারতীয় সিনেদর্শকমহলের চাতক পাখির দশা। সিনেমার নানাবিধ প্রচারঝলক ইতিমধ্যেই চর্চার শিরোনামে। এর মাঝে বিশ্বজুড়ে ২৫০ কোটির ব্যবসা কর সাড়া ফেলেছে মোটে ২ কোটি বাজেটের আধ্যাত্মিক ছবি ‘হনুমান অংশ’। এবার সেই তালিকায় নবতম সংযোজন ‘রামবোলা’।
বাজেটের তুলনায় একশো গুনেরও বেশি ব্যবসা করেছে ‘হনুমান অংশ’। যে সিনেমা দেখে বলিউড, দক্ষিণের তাবড় তারকারাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এহেন ব্লকবাস্টার সাফল্যে ভর করেই এবার মহাকবি গোস্বামী তুলসীদাসের জীবনকাহিনি অবলম্বনে নতুন ছবির ঘোষণা করলেন পরিচালক বিশাল। সিনেমার নাম ‘রামবোলা’। মহাকবি তুলসীদাস কীভাবে ভারতীয় ইতিহাসের অন্যতম প্রভাবশালী আধ্যাত্মিক ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন, সেই গল্পই ফুটে উঠবে ছবিতে। গণেশ চতুর্থীর শুভক্ষণে এই সিনেমার ঘোষণা করে নির্মাতারা জানিয়েছেন, “বাপ্পার আশীর্বাদে, এই শুভ দিনে বিনম্রতা ও কৃতজ্ঞতার সঙ্গে আপনাদের জন্য নিয়ে আসছি ‘রামবোলা’। গোস্বামী তুলসীদাসের অমর কাহিনি।” ছবিটির প্রযোজনায় রয়েছেন মহাবীর জৈন, বিশাল চতুর্বেদী, অমিত উপাধ্যায় ও রঘুবেন্দ্র সিংহ। ছবিটি উপস্থাপনা করবে মহাবীর জৈন ফিল্মস।

উল্লেখ্য, রণবীর কাপুরের মেগাবাজেট ‘রামায়ণ’ দেখার জন্য ইতিমধ্যেই ভারতীয় সিনেদর্শকমহলের চাতক পাখির দশা। সিনেমার নানাবিধ প্রচারঝলক ইতিমধ্যেই চর্চার শিরোনামে। এর মাঝে বিশ্বজুড়ে ২৫০ কোটির ব্যবসা কর সাড়া ফেলেছে মোটে ২ কোটি বাজেটের আধ্যাত্মিক ছবি ‘হনুমান অংশ’। এবার সেই তালিকায় নবতম সংযোজন ‘রামবোলা’। তুলসীদাসের জীবন ও তাঁর অমর সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই ছবি তৈরি করছেন বিশাল চতুর্বেদী। বহুকাল ধরেই ভারতীয় সিনেমহলে পুরাণ, শাস্ত্রভিত্তিক ছবির চাহিদা রয়েছে। তবে বিতর্কের ভয়ে অনেকেই আধ্যাত্মিক সিনেমা তৈরি থেকে শতহস্ত দূরে থাকেন। তবে এবার ‘হনুমান অংশ’-এর চাঙ্গা টনিকে তুলসীদাসের জীবনের আঁধারে আসতে চলেছে ‘রামবোলা’।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ক্রিমের পরেও শুষ্ক ত্বক? পুজোর আগেই কাজে লাগান কাপুরকন্যার ঘরোয়া টোটকা
-
এখনই জেলায় মিড ডে মিলের দায়িত্বে নয় ইসকন! আগের ব্যবস্থাতেই খাবার পাবে পড়ুয়ারা
-
টিম ইন্ডিয়ায় ফের চোটের ধাক্কা! আফগান সিরিজ থেকে বাদ তারকা ক্রিকেটার, সংশয়ে এশিয়াডও
-
বসিরহাটের মাদ্রাসায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থা! কাঠগড়ায় শিক্ষক
-
আর নয় অতিরিক্ত সময়, টুলু মণ্ডলকে ‘ঘোষিত অপরাধী’ সিলমোহরের প্রক্রিয়া শুরু!