Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
Ganesh Chaturthi 2026

গণেশ চতুর্থীতে ঠাকুরঘরে জিৎ, নিষ্ঠাভরে বাপ্পার আরতি করলেন দেব, মারাঠি সাজে পুজো দিতিপ্রিয়ার

সুখ-সমৃদ্ধির কামনায় স্ত্রী মোহনার সঙ্গে নিষ্ঠাভরে পুজো দিলেন 'বস' জিৎ। দেখে নিন টলিউড তারকাদের গণপতি আরাধনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১৬:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১৬:২৫

options
link
গণেশ চতুর্থীতে ঠাকুরঘরে জিৎ, নিষ্ঠাভরে বাপ্পার আরতি করলেন দেব, মারাঠি সাজে পুজো দিতিপ্রিয়ার zoom
দেব, জিৎ-সহ টলিউড তারকাদের জমজমাট গণপতি উৎসব।
Advertisement

গণপতি বাপ্পার আগমনে মায়ানগরীর পাশাপাশি টালিগঞ্জ স্টুডিওপাড়াতেও সাজসাজ রব। আমজনতার মতো সেলেবরাও গজাননের আরাধনায় মেতেছেন। এমন উৎসবমুখর দিনে লাইট,ক্যামেরা, অ্যাকশন দুনিয়ার ব্যস্ততা সরিয়ে কেউ ঠাকুরঘরে পুজোর জোগাড়ে ব্যস্ত, তো কেউ বা পরিবারের সদস্যদের নিয়ে নিষ্ঠাভরে গণপতির আরতি করলেন। কেউ বা গণেশ চতুর্থীতে তাক লাগালেন মারাঠি সাজে।

সামনেই দুর্গাপুজো। হাতে আর মাত্র ক’দিন। তার প্রাক্কালেই বাংলায় গণেশপুজোর আবহে যেন দুর্গোৎসবের ঢাকে কাঠি পড়ল। পাড়ায় পাড়ায় লম্বোদরের আরাধনা। বাংলা সিনেমার সেলেব পাড়ার সদস্যরাও বাদ নেই। সকাল থেকে টলিউড সুপারস্টার জিতের বাড়িতে ব্যস্ততা তুঙ্গে। গণেশ চতুর্থী বলে কথা। ফি বছর পরিবারের সঙ্গে গণপতি উৎসবে শামিল হন ‘টলিপাড়ার বস’। এবারেও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকে স্ত্রী মোহনার সঙ্গে ঠাকুরঘরে শশব্যস্ত জিৎ। পরনে হালকা হলদে রঙের পাঞ্জাবি। স্ত্রী মোহনা ঘোমটা টেনে সুপারস্টার স্বামীর সঙ্গে আরতি করলেন। লাড্ডু, মোদক, রকমারি ফল-সহ পঞ্চব্যঞ্জনে সাজানো ভোগের থালা। মেনুতে মিষ্টান্ন রয়েছে। গণপতির কাছে সকলের সুখ-সমৃদ্ধি, সাফল্যকামনা করলেন জিৎ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mohna Madnani (@mohnamadnani)

অন্যদিকে দেবও বছর কয়েক ধরে প্রযোজনা সংস্থার অফিসে গণেশ চতুর্থী পালন করেন। এবারও ব্যতিক্রম ঘটেনি। বাবা গুরুপদ অধিকারী আর বোনের সঙ্গে পুজোর আসরে দেখা গেল সুপারস্টার সাংসদকে। লালরঙা ব্যাকড্রপের সামনে আসনে অধিষ্ঠিত গজানন। নিষ্ঠাভরে আরতি করলেন দেব। ভক্তদের যদিও নজর কেড়েছে সুপারস্টারের সাদা পাঞ্জাবিতে রংবাহারি সুতোয় কাটা নকশা। দেবের আদরের পোষ্যকেও দেখা গেল পুজোর আসরে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

গণেশ পুজোর আসরে মারাঠি সাজে নজর কাড়লেন দিতিপ্রিয়া রায়। পরনে ময়ূরকণ্ঠী রঙের দক্ষিণী সুতির শাড়ি। নাকে নথনি, ছোট্ট টিপ, হালকা লিপস্টিকে স্নিগ্ধ সাজে দেখা গেল অভিনেত্রীকে। লাল পেড়ে ঘিয়ে শাড়িতে সোমবার গজাননের পুজো করলেন উষসী রায়। অভিনেত্রীর প্রার্থনা, গণেশ চতুর্থীতে গণপতির আশীর্বাদে যেন সকলের জীবন শান্তি, সুখ আর সমৃদ্ধিতে ভরে ওঠে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ushasi(ঊষসী)Ray (@ushasi)

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.