ঠিক যেন পুতুল। গোলাপের পাপড়ির মতো রঙ দুটো গালে, মুখে দুষ্টু-মিষ্টি হাসি, গোল গোল চোখে তাকিয়ে বসে আছে পেল্লায় ‘কিউট গণেশ’। বরানগরের (Baranagar) এই গণেশ মূর্তি (Cute Ganesh Idol) সোশাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। বরানগর কেশব চন্দ্র কলেজের পাশেই এই পুজোর আয়োজন করা হয়েছে। গণেশ চতুর্থীর অনেক আগে থেকে ‘বেবি গণেশ’ দেখতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা।
মণ্ডপের বিরাট চাকচিক্য নেই। বরানগরের ‘হাওয়া সকাল’ ক্লাবের এই ‘বেবি গণেশ’ই মূল আকর্ষণ। তাঁদের গত বছরের প্রতিমা ছিল ‘বাল গণপতি’। কলকাতার বিখ্যাত মৃতশিল্পী পরিমল পালের হাতে এবার গড়ে উঠেছেন ‘বেবি গণেশ’। এবছর ১৫ বছরে পা দিয়েছে ‘হাওয়া সকাল’এর পুজো। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু এবছর নয়, প্রতিবছরই শিশু বা পুতুলের মতো গণেশ প্রতিমা তৈরি করা হয়। তাঁদের কথায়, ‘ভগবান নানা রূপেই আমাদের কাছে ধরা দেন। তাই এখানে আমরা বাপ্পার বাল্য রূপ ফুটিয়ে তুলেছি।’
আরও পড়ুন:
স্থানীয়রা বলছেন, প্রতিবছরই ‘হাওয়া সকল’ প্রতিমা তৈরিতে চমক দেয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। উল্লেখ্য, আগে এই ক্লাবে ‘কিউট সরস্বতী’ও সাড়া ফেলেছিল সোশাল মিডিয়ায়। এবার গণেশ চতুর্থীতে সেই ট্রেন্ড ধরে রেখে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘বেবি গণেশ’।
সর্বশেষ খবর
-
পুজোর থিমে শুভেন্দুর নন্দীগ্রাম থেকে নবান্ন যাত্রা! অনন্য উদ্যোগকে বিশেষ শুভেচ্ছা মোদি-মুর্মুর
-
একমাত্র দেশ হিসেবে টেস্ট র্যাঙ্কিংয়ে শূন্য পয়েন্ট! আইসিসি’র শাস্তিতে লজ্জার নজির গড়ার পথে পাকিস্তান
-
নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের, প্রতীক যুদ্ধের আবহে মমতার প্রার্থীকে চ্যালেঞ্জ করবেন কারা?
-
২৫০ কোটির ব্লকবাস্টার ‘হনুমান অংশ’-এর পর তুলসীদাসকে নিয়ে ছবি, আধ্যাত্মিক সিনেমাতেই মোক্ষলাভ!
-
হাসিনাকে তাড়িয়ে বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে ইউনুসরা! ১১ হাজার কোটির দুর্নীতিতে বিদ্ধ ‘ছাত্র বিপ্লবী’ আসিফ