সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য মা হয়েছেন পর্দার ‘মিশকা’ অর্থাৎ অভিনেত্রী অহনা দত্ত। স্বামী দীপঙ্কর রায়ের সঙ্গে সুখের সংসারে এসেছে নতুন অতিথি। দুই থেকে তিন হয়েছেন তাঁরা। মাতৃত্বের প্রতিটি জার্নি সোশাল মিডিয়ায় তুলে ধরেছিলেন অভিনেত্রী। জীবনের নতুন ইনিংসের জন্য প্রথম থেকেই ছিলেন ভীষণ উচ্ছ্বসিত।
কোলে একরত্তি আসার পর যেন জীবনটাই পালটে গিয়েছে অহনা ও দীপঙ্করের। সন্তান কোলে আসার পর থেকেই তার নাম কী রাখবেন অহনা ও দীপঙ্কর তা নিয়ে মাঝেমাঝে প্রশ্ন এসেছে তাঁদের কাছে। এতদিন কিছু খোলসা করেননি দু’জনেই। এবার জানালেল তা সোশাল মিডিয়ায়। এদিন সোশাল মিডিয়ায় তিনজনের একটি আদুরে ছবি পোস্ট করে অহনা জানিয়েছেন তাঁদের মেয়ের নাম রেখেছেন মীরা। তবে শুধু মেয়ের কী নাম রাখলেন তাঁরা তা শুধু জানাননি। এর পাশাপাশি এই নামের অর্থ ও এই নামকরণের কারণ খোলসা করেছেন অভিনেত্রী। ক্যাপশনে জানিয়েছেন, ‘এই নামের অর্থ হল শান্তি, সমৃদ্ধি। কিন্তু শুধু এটুকুই নয়য় তোমার ঠাকুমার চলে যাওয়ার পর এই নাম তোমার হল। তাঁর নামেই আমরা তোমার নামকরণ করলাম।’
View this post on InstagramAdvertisement
উল্লেখ্য অহনা ও দীপঙ্করের চারহাত এক হওয়ার কিছুদিনের মধ্যেই না ফেরার দেশে চলে যান দীপঙ্করের মা। তাঁর স্মৃতিতেই একরত্তির এমন নামকরণ করেন তাঁরা। শুধু তাই নয়য় রংমিলান্তি পোশাকে সেজেছেও তাঁরা। অহনা সেজেছে এদিন লাল পাড় সাদা শাড়িতে। মিনিমাল মেকআপ, সঙ্গে কিছু সোনার গয়না। অন্যদিকে দীপঙ্কর পরেছেন লাল সাদা পাজামা ও পাঞ্জাবী এবং তাঁদের সন্তানকেও তাঁরা সাজিয়ে তুলেছে তাঁদের সাজের সঙ্গে তাল মিলিয়ে।
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?