সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পরিচালক সঞ্জয়লীলা বনশালির ছবিতে আলিয়া ভাট। ছবির নাম ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। তবে কি দীপিকার সঙ্গে মন কষাকষি হল বনশালির? আলিয়ার সঙ্গে পরিচালকের পর পর দুটো ছবিতে কাজ করার কথা শুনে এমনটাই ভেবেছিলেন অনেকে। তবে আগে থাকতেই বলে দিই, ‘ইনশাআল্লা’র কাজ বন্ধ হয়ে যাওয়াতেই বনশালি মন দিয়েছেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’তে। ডিসেম্বরেই গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির জীবনকাহিনি অবলম্বনে ছবির শুটিং শুরু করে দিয়েছেন বনশালি। মূল চরিত্রে আলিয়া ভাট। সে খবর অনেক আগেই প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার প্রকাশ্যে এল ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র মোশন লোগো।
গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়িকে অনেকেই ‘মুম্বই মাফিয়া কুইন’ নামে চেনেন। আর এরকম ছবির জন্য যে পোক্ত হোমওয়ার্ক দরকার, তা বোধহয় আর আলাদা করে বলার দরকার নেই! অতঃপর আলিয়া ভাটও অনেকদিন আগেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন মুম্বইয়ের যৌনপল্লি কামাথিপুরার ডাকসাইটে মহিলা গাঙ্গুবাঈয়ের চরিত্রকে আত্মস্থ করতে। মন দিয়ে শিখছেন যৌনকর্মীর শরীরী ভাষা। উল্লেখ্য, গাঙ্গুবাঈয়ের চরিত্রের জন্য আলিয়াকে আলাদা করে কাঠিয়াওয়াড়ি ভাষাও শিখতে হয়েছে।
[আরও পড়ুন: অজয়ের পাশে যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশে করমুক্ত ‘তানহাজি’ ]
প্রসঙ্গত, হুসেইন জাইদির লেখা ‘মুম্বই মাফিয়া কুইন’ বই অবলম্বনেই সঞ্জয়লীলা বনশালি তৈরি করছেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। মঙ্গলবার ১৫ সেকেন্ডের এক মোশন লোগো প্রকাশ্যে আনলেন পরিচালক বনশালি এবং অভিনেত্রী আলিয়া ভাট। সঙ্গে দিলেন আরও এক সুখবর। বুধবারই আলিয়া আলাপ করাবেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র সঙ্গে। মুক্তি পাবে ছবির ফার্স্ট লুক।
[আরও পড়ুন: নুসরতের পর বিয়ের পিঁড়িতে সাংসদ অভিনেতা দেব! পোস্ট করলেন বিয়ের কার্ড ]
ছবির পরিচালক সঞ্জয়লীলা বনশালি খোদ ঘোষণা করে ফেলেছেন ছবি মুক্তির দিনও। ২০২০ সালের ১১ সেপ্টেম্বর মুক্তি পাবে। কারণ, ওই সময়েই ইদ উপলক্ষে সলমন খানের ‘ইনশাল্লাহ’ মুক্তি পাওয়ার কথা ছিল। যদিও বনশালির সঙ্গে বিবাদের জেরে সেই ছবির কাজ বন্ধ হয়ে গিয়েছে। উল্লেখ্য, এর আগে ‘হিরা মাণ্ডি’ নামে এই ছবির মুখ্য চরিত্র করার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। যা এখন করছেন আলিয়া।
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের