Allu Arjun

পদপিষ্ট কাণ্ডে ফের বিপাকে আল্লু অর্জুন, হাজিরার নির্দেশ আদালতের

২০২৪ সালের ডিসেম্বর মাসে আল্লুর ছবি পুষ্পা ২: দ্য রুলের স্ক্রিনিংয়ে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। সেই ঘটনার জেরে জেলেও রাত কাটাতে হয় সুপারস্টার অভিনেতাকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ১৭:২৬

options
link
পদপিষ্ট কাণ্ডে ফের বিপাকে আল্লু অর্জুন, হাজিরার নির্দেশ আদালতের
আল্লু অর্জুন। ফাইল ছবি

অনুরাগীর পদপিষ্ট কাণ্ডে ফের চাপ বাড়ল অভিনেতা আল্লু অর্জুনের। ২০২৪ সালের ডিসেম্বর মাসে আল্লুর ছবি পুষ্পা ২: দ্য রুলের স্ক্রিনিংয়ে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। সেই ঘটনার জেরে জেলেও রাত কাটাতে হয় সুপারস্টার অভিনেতাকে। এবার সেই মামলাতেই নতুন করে অস্বস্তিতে পড়লেন আল্লু। তাঁকে হাজিরা দিতে নোটিস পাঠিয়েছে হায়দরাবাদের আদালত। আগামী সোমবার হাজিরা দিতে হবে তাঁকে।

Advertisement

মর্মান্তিক দুর্ঘটনার একবছর পরে পদপিষ্ট কাণ্ডে চার্জশিট জমা দেয় পুলিশ। সেখানে আল্লুর (Allu Arjun) নামও উল্লেখ করা হয়েছে অভিযুক্ত হিসাবে। এছাড়াও অভিযুক্ত হিসাবে চার্জশিটে নাম রয়েছে তাঁর ব্যক্তিগত ম্যানেজার, স্টাফ এবং আটজন বাউন্সারের। শুধু তাই নয়, চার্জশিটে সন্ধ্যা থিয়েটারের মালিক এবং অন্যান্য আধিকারিকেদেরও নাম রয়েছে বলে খবর। তদন্তকারীদের দাবি, আল্লু আসবেন জানা সত্ত্বেও থিয়েটার কর্তৃপক্ষ যাথাযথ পদক্ষেপ করেনি। হায়দরাবাদের নামপল্লি আদালতের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে চার্জশিট জমা দেয় পুলিশ।

Advertisement

সেই চার্জশিটের প্রেক্ষিতেই তলব করা হয়েছে সুপারস্টারকে। আগামী সপ্তাহ থেকে শুরু হবে পদপিষ্ট কাণ্ডের বিচারপ্রক্রিয়া। সবমিলিয়ে ২০ জনকে তলব করা হয়েছে এই মামলায়। উল্লেখ্য, পদপিষ্ট কাণ্ডে ২০২৪ সালে ১৩ ডিসেম্বর গ্রেপ্তার করা হয় আল্লুকে। যদিও সেদিনই সুপারস্টারের জামিনের আবেদন মঞ্জুর করে তেলেঙ্গানা হাই কোর্ট। কিন্তু সেই রাতটা পুলিশ হেফাজতেই কাটাতে হয় আল্লুকে।

Advertisement

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ ডিসেম্বর সারা দেশের সিনেমা হলে মুক্তি পায় ‘পুষ্পা ২: দ্য রুল।’ তার ঠিক আগের দিন ৪ ডিসেম্বর হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে হয় প্রিমিয়ার। সেখানে যাওয়াই কাল হয় আল্লুর। প্রিয় তারকার আসার খবরে কাতারে কাতারে মানুষ সন্ধ্যা থিয়েটারে ভিড় জমান। এই ভিড়েই পদপিষ্ট হয়ে রেবতী নামে এক অনুরাগীর মৃত্যু হয়। গুরুতর আহত হন রেবতীর ৯ বছরের ছেলে তেজ। বেশ অনেকদিন তিনি সে হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন ছিল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.