স্বাধীনতা দিবসের আবহে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘বাটওয়ারা ১৯৪৭’ (Batwara 1947)। ট্রেলার মুক্তির পর ছবি ঘিরে দর্শকের মধ্যে উত্তজেনার পারদ একেবারে তুঙ্গে। ছবি মুক্তির আগে ভগবানের দরবারে মাথা ঠুকেছেন সানি দেওল ও তাঁর ছেলে করণ। সোশাল মিডিয়ায় সেই মুহূর্ত নিজেই ভাগ করে নিয়েছেন অভিনেতা। ‘বাটওয়ারা ১৯৪৭’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউের ‘বাবলি গার্ল’ প্রীতি জিন্টা। তাঁর লুক প্রকাশ্যে আসতেই ‘গদর’ ছবিতে আমিশা প্যাটেলের ‘সাকিনা’ চরিত্রের সঙ্গে তুলনা টেনেছেন নেটভুবনের একাংশ।
আরও পড়ুন:
দুজনের সাজসজ্জার মধ্যে নাকি সাদৃশ্য খুঁজে পেয়েছেন নেটপাড়ার সদস্যরা। এবিষয়ে কী প্রতিক্রিয়া আমিশার? সম্প্রতি ‘আস্কমাই সেশন’-এ আমিশার এক ভক্তের দাবি, প্রীতি জিন্টা সাকিনার আদলে নিজেকে মেলে ধরেছেন। সিনেমার ট্রেলারে তা একদম স্পষ্ট। তাঁর মতে, ‘সাকিনা’ এমন একটি চরিত্র যা মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে। আইকনিক এই চরিত্রের নকল করা সম্ভব নয়। সানি দেওলের সঙ্গে আমিশার যুগলবন্দি ম্যাজিকের সেই ফ্লেভার আর কখনও ফিরবে না।
ভক্তের ভালোবাসাকে সম্মান জানিয়ে আমিশা সৌজন্যতা বজায় রেখে প্রীতির প্রশংসা করেন। ৫১ বছর বয়সি আমিশা লেখেন, ‘ও ভীষণ সুন্দরী ভাই। সাকিনা ওঁকে শুভেচ্ছা জানাচ্ছে। তারার খেয়াল রেখো, যতক্ষণ না সে নিজের জায়গায় ফিরে আসে।’ প্রসঙ্গত, ২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘গদর এক প্রেম কথা’। সেই ছবিতে সাকিনার চরিত্রে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন আমিশা। অন্যদিকে তারা সিংয়ের ভূমিকাতেও লা জবাব সানি দেওল। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত এই ছবি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল।
Woh bhi bahut Khoobsurst hai bhai ❤️❤️🙏🏻🙏🏻Sakina wishes her the best . Tara ka dhyaan rakhna till he’s not back to where he belongs 😝😝😝😝😁👌👌 https://t.co/UbTpFnRJQO
— ameesha patel (@ameesha_patel) August 6, 2026
কয়েক বছর পর আরও একবার দেশভাগের পটভূমিতে তৈরি ‘বাটওয়ারা ১৯৪৭’-এ অভিনয় করছেন সানি দেওল। তাঁর সঙ্গে ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শাবানা আজমি, প্রীতি জিন্টা, করণ দেওল, খুশি হাজারে, কণিকা কাপুর এবং দ্য গ্রেট খালি। এছাড়াও অতিথি শিল্পী হিসেবে থাকছেন আলি ফজল। বহু প্রতীক্ষিত এই পিরিয়ড ড্রামা পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী এবং প্রযোজনায় আমির খান প্রোডাকশনস।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ