পরিচারিকার সঙ্গে প্রেম থেকে গর্ভবতী স্ত্রীকে ডিভোর্স, বিস্ফোরক ওম পুরীর প্রথম স্ত্রী সীমা
ফাঁস ওম পুরীর কেচ্ছা কেলেঙ্কারি
আরও পড়ুন:
ঘটনাটা যে সময় ঘটেছে তখন ওম পুরীর প্রথম স্ত্রী সীমা কাপুরের গর্ভে তিন মাসের সন্তান। যদিও সেই সন্তান পৃথিবীর আলো দেখেনি। তবুও ওম পুরীর 'পাষাণ হৃদয়' গলেনি। সীমার অভিযোগ, সান্ত্বনা দেওয়ার পরিবর্তে ২৫ হাজার টাকা পাঠিয়েছিলেন অভিনেতা। যদিও সেই টাকা ফিরিয়ে দেন সীমা। বিয়ের আগেও ওম পুরী প্রেমের কাহিনি নিজের মুখে স্বীকার করেছিলেন।
আরও পড়ুন:
সেই প্রসঙ্গে সীমা জানান, বাড়ির পরিচারিকার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। সেই সময়ে সাহস সঞ্চার করতে পারেননি বলে তাঁকে বিয়ে করতে পারেননি। অগত্যা সীমার সঙ্গেই বৈবাহিকবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর সবকিছু ঠিকঠাক চললেও ফের নারীসঙ্গে জড়িয়ে পড়েন। পরে সেই মহিলাকে বিয়ে করে সংসার পাতেন ওম পুরী। তাঁদের একটি পুত্র সন্তানও আছে।