ভাই অভিষেকের পাশে বসেই বউদির নিন্দা! রাই সুন্দরীর কোন স্বভাব নাপসন্দ ননদ শ্বেতার?
ঐশ্বর্যর কোন জিনিসে ভীষণ বিরক্ত হতেন ননদ শ্বেতা?
করণ জোহর পরিচালিত জনপ্রিয় টক শো 'কফি উইথ করণ'-এ এসে বচ্চনবধূ ঐশ্বর্যকে নিয়ে মুখ খুলেছিলেন ননদ শ্বেতা বচ্চন নন্দা। অভিষেকের সঙ্গেই শোয়ে গিয়েছিলেন। ভাইয়ের পাশে বসেই বউদি সম্পর্কে মনের ভিতর জমানো অভিমান উগড়ে দিয়েছিলেন অমিতাভকন্যা। করণের প্রশ্নের উত্তরেই শ্বেতা রাই সুন্দরীকে নিয়ে মন্তব্য করেছিলেন সে কথা বলাই বাহুল্য।
আরও পড়ুন:
জনপ্রিয় এই চ্যাট শো-র 'র্যাপিড-ফায়ার' রাউন্ডে ঐশ্বর্য সম্পর্কে শ্বেতাকে বেশ কিছু প্রশ্ন করেন করণ। বউদির প্রসংশা করলেও যেটা অপছন্দ সেটা বলতে কোনওরকম রাখঢাক করেননি। অভিষেকের পাশে বসেই শ্বেতা বলেন, "ফোন কল ও মেসেজের উত্তর দিতে AXj অনেক সময় লেগে যায়। এই বিষয়টি আমার একদমই ভালো লাগে না। তবে সংসার সন্তান কেরিয়ার সামলাতে যেভাবে টাইম ম্যানেজমেন্টকে গুরুত্ব দেন সেটাকে সম্মান করি।"
শ্বেতাকে আরও একটি প্রশ্ন করেন করণ। সফল অভিনেতা হিসেবে কাকে বেছে নেবেন? সেই সময় অবশ্য কিছুটা পক্ষপাতিত্ব করেন শ্বেতা। ঐশ্বর্যর মতো একজন সফল অভিনেত্রীর নামোল্লেখ না করে ভাই অভিষেক বচ্চনকেই এগিয়ে রাখলেন। 'ঢাই অক্ষর প্রেম কে', 'কুছ না কহো', 'ধুম ২', 'উমরাও জান', 'সরকার রাজ', 'গুরু' এবং 'রাবণ'-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। গুরু ছবির শুটিং চলাকালীনই পরস্পরের কাছাকাছি আসেন।
আরও পড়ুন:
তবে শুধু শ্বেতাই নয়, রাই সুন্দরীকে নিয়ে প্রশ্নে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয় অভিষেককে। করণ তাঁকে জীবনের দুজন গুরুত্বপূর্ণ নারী সম্পর্কে প্রশ্ন করেন। মা নাকি স্ত্রী, কাকে সমঝে চলেন জুনিয়র বচ্চন? বলা ভালো প্রায় প্রতিটি ছেলেই এই প্রশ্নের মুখোমুখি হয়। বাদ যাননি অভিষেকও। তবে সেসময় মায়ের কথাই বলেছিলেন। যদিও শ্বেতা সত্যিটা ফাঁস করে বলে দেন, স্ত্রীকেই বেশি ভয় পান অভিষেক।