‘তুই ছাড়া না এ জগতে…,’ রোম্যান্সে বুঁদ দেব-শুভশ্রী! এবার হাতের মুঠোয় ‘দেশু’
কবে কোথায় পৌঁছে যাচ্ছেন ‘দেশু’?
'দেশু ৭' মুক্তির আগে একের পর এক চমক। চলতি সপ্তাহে রবিবাসরীয় ছুটির আমেজে সারপ্রাইজ যুগলের সাম্প্রতিক ফটোশুট। পশ্চিমী পোশাকে গ্ল্যামারাস লুকে নজরকাড়া শুভশ্রী অন্যদিকে সুপারকুল দেব। প্রথম গানের রোম্যান্সের হাতছানি উসকে আরও একধাপ এগিয়ে গেলেন 'দেশু'। দেব-শুভশ্রীর রোম্যান্টিক ফটোশুটে বর্ষামুখর দিনেও চড়চড়িয়ে বাড়ছে উষ্ণতার পারদ।
আরও পড়ুন:
কখনও দেবের বাহুলগ্না তো কখনও আবার পরস্পরের একেবারে আষ্টেপিষ্টে জড়িয়ে। সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে যৌথভাবে দেশু লিখছেন, 'তুই ছাড়া না এ জগতে কিছুই আগে না।' হ্যাশট্যাগে দেশু ৭ যা থেকে নিশ্চিত এই ফটোশুট সিনেমার প্রচারেরই অংশমাত্র। ছবি পোস্ট করতেই মন্তব্য বক্সে লাইক-কমেন্টের বন্যা। দেশুকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী থেকে প্রিয়জন, সতীর্থরা।
দীর্ঘ বারো বছর পর 'দেশু'র প্রত্যাবর্তনে ভক্তমহলের অ্যাড্রিনালিন রাশ একেবারে তুঙ্গে। বাঙালির কাছে দুর্গা পুজো যেমন আবেগ ঠিক সেরকমই এই জুটির ভক্তদের কাছেও 'দেশু ৭' অন্যতম আবেগে পরিণত হয়েছে তা বললে অত্যুক্তি হবে না। এখন অপেক্ষা ১৬ অক্টোবরের। এদিন সব অপেক্ষার অবসান ঘটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখবে বহুপ্রতিক্ষীত ছবি 'দেশু ৭'।
আরও পড়ুন:
আগামী ২৯ সেপ্টেম্বর ত্রিপুরা থেকে থেকে শুরু হবে দেশু ট্যুরের শুভ সূচনা। এরপর পয়লা অক্টোবর শ্রীরামপুর, ২ অক্টোবর দুর্গাপুর, ৪ অক্টোবর শিলিগুড়ি, ৮ অক্টোবর কলকাতা আর ১১ অক্টোবর তারকেশ্বরে শেষ হবে ছ'দিনের এই বিশেষ জার্নি। উল্লেখ্য, একটানা ছ'দিন নয়, এক একদিনে এক এক জায়গায় ট্যুর করবেন দেব-শুভশ্রী। সোশাল মিডিয়া পোস্টে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করা হয়েছে।