সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলতে গিয়েছিলেন কোটিপতি হওয়ার খেলা। তবে খেলার মাঝে যে ‘বিগ বি’ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) সব ফাঁস করে দেবেন তা আন্দাজও করতে পারেননি দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। ফ্লোর ভরতি লোকজনের মাঝে লজ্জায় একেবারে লাল হয়ে গেলেন দীপিকা!
হ্যাঁ, কৌন বনেগা ক্রোড়পতির (Kaun Banega Crorepati) মঞ্চে ঠিক এমনটাই ঘটল। সবার সামনে দীপিকার এক গোপন কথা ফাঁস করে দিলেন অমিতাভ বচ্চন। আর গোটা ঘটনার কথা শুনে, ফ্লোর জুড়ে হইচই।
ঠিক কী করলেন অমিতাভ? সম্প্রতি নেটদুনিয়ায় দীপিকা পাড়ুকোন ও অমিতাভের একটি ভিডিও দারুণ ভাইরাল হয়েছে। যেখানে অমিতাভ খেলার মাঝে ফাঁস করলেন দীপিকার এক গোপন কথা। অমিতাভের কথায়, ‘তখন পিকুর (Piku) শুটিং চলছিল। দীপিকাকে দেখি, মিনিটে মিনিটে টিফিন বক্স খুলে কিছু না কিছু খাচ্ছে। দিনে অন্তত পাঁচবার তো ভরপেট খাবার খেতে দেখেছিলাম দীপিকাকে। তবে যখনই আমি চাইতাম, তখনই আমাকে এড়িয়ে যেত দীপিকা!’

[আরও পড়ুন: Akshay Kumar’s mother dies: ‘ভীষণ কষ্ট হচ্ছে’, মাকে হারিয়ে ভেঙে পড়লেন অক্ষয় কুমার]
অমিতাভের মুখে একথা শুনে, একেবারে লজ্জায় লাল দীপিকা। তবে উত্তর দিলেন তিনিও। দীপিকার কথায়, ‘আমি যখনই টিফিন বক্স খুলতাম, আমার কাছে এসে খাবার চাইতেন অমিতজি!’ দু’ জনের এই কথোপকথন শুনে হাসির হুল্লোড় ওঠে শুটিং ফ্লোরে। অমিতাভ আস্তে করে দীপিকাকে বলেন, ‘এই শোতে মিথ্যে কথা বলে না।’
View this post on Instagram
‘কৌন বনেগা ক্রোড়পতি’র এই শোতে দীপিকার সঙ্গে হাজির ছিলেন পরিচালক ফারহা খানও (Farah Khan)। ফারহার কথায়, সত্যিই দীপিকা খুব পেটুক। ‘ওম শান্তি ওম’ ছবির ফ্লোরে আমার থেকে খাবার ছিনিয়ে খেত দীপিকা!

[আরও পড়ুন: ‘মায়ের হাত ধরে বিশ্ব দেখবে ছোট্ট যুবান’, পুরীর সৈকতের ছবি শেয়ার করলেন Raj Chakraborty]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা