অপেক্ষার অবসান ঘটিয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ‘নীলপরি’ রাই সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। মাত্র ১৪ বছর বয়সে কান কার্পেটে অভিষেক আরাধ্যা বচ্চনের। বিশ্বমঞ্চে বাহারি ফ্যাশন প্রদর্শনের জন্য মুখিয়ে থাকেন দেশ বিদেশের সুন্দরীরা। প্রত্যেকবারের মতো এবারেও কানের মঞ্চে ফ্যাশনের রকমফের বারবার হয়ে উঠছে পেজ থ্রির চর্চিত টপিক। সম্প্রতি দেশীয় সংস্কৃতিকে আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করেছেন বৃন্দাবনের আরতি খেতরপাল। সুলক্ষণা মঙ্গার তৈরি বিশেষ বৃন্দাবন থিমের একটি লেহেঙ্গায় কানের মঞ্চে এক অভিনব আত্মপ্রকাশ আরতির। হাতে থাকা জপের ব্যাগ যেখানে দৃশ্যমান ভগবান শ্রীকৃষ্ণের মুখ। পবিত্র ধর্গ্রমন্থ ‘ভগবদ্গীতা’র একটি ছোট কপির সঙ্গে ছিল তুলসী কণ্ঠী মালা। এবার ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে পোশাকশিল্পী তথা ফ্যাশন ডিজাইনার অঞ্জলি ফোগাটের অনন্য লুক সোশাল মিডিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছে।
আরও পড়ুন:
পশ্চিমী ফ্যাশনে গা না ভাসিয়ে ভারতীয় ঐতিহ্যকে বহন করেছেন অঞ্জলি ফোগাটও। শুক্রবার গভীর রাতে যখন ঐশ্বর্যর কান লুক প্রকাশ্যে এসেছে তখনই অঞ্জলির ঐতিহ্যবাহী সাজ নিয়েও চর্চা নেটভুবনে। একা আসেননি সঙ্গে নিয়ে এসেছেন প্রেমানন্দ মহারাজকে! শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু ঘোর বাস্তব। বিদেশি আলোকচিত্রীদের সঙ্গে বুক চিতিয়ে প্রেমানন্দ মহারাজের পরিচয় করিয়ে দিলেন! আসলে অঞ্জলি ফোগাতের হাতে ঝোলানো পার্সের ডিজাইনেই ছিল প্রেমানন্দ মহারাজের ছবি। কান কার্পেটে হাঁটার মাঝে পার্সটি তুলে আলোকচিত্রীদের নজর কাড়েন অঞ্জলি।
View this post on InstagramAdvertisement
অতঃপর আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয় পোশাকশিল্পী অঞ্জলি ফোগাতের এই অভিনব ভাবনা। অঞ্জলির সাজ যেমন সমাজমাধ্যমে চর্চার কেন্দ্রে তখন লাইমলাইম কেড়ে নিয়েছে তাঁর হাতের পার্স, যেখানে দৃশ্যমান প্রেমানন্দ মহারাজের ছবি। ভারতীয় ঐতিহ্যবাহী সাজকে বিশ্বের দরবারে মেলে ধরেছেন অঞ্জলি। বলিউড অভিনেত্রীরা সাধারণত গাউন পরে কান মঞ্চে উপস্থিত হন সেখানে অঞ্জলি বেছে নিয়েছিলেন ভারতীয় ঐতিহ্যবাহী লেহেঙ্গা-চোলি।
View this post on Instagram
রাধা রানীর ভাবনা থেকেই অনুপ্রাণিত হয়েছে অঞ্জলি ফোগাটের এই কান লুক। পোশাকশিল্পীর এই সাজে বাড়তি মাত্রা যোগ করেছে রাধা-কৃষ্ণের প্রতিকৃতি খচিত গয়না। ভারতীয় বংশোদ্ভূত ফ্যাশন ডিজাইনার বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। পোশাকশিল্পীর বাইরেও তিনি একজন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং সমাজসেবী। বিদেশে থাকলেও ভারতীয় সংস্কৃতিকে ভুলে যাননি। ভারতের সনাতন সংস্কৃতি ও আধ্যাত্মিকতা প্রচারের মাধ্যমে বিশ্বব্যাপী বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিদ্যুৎ বিভ্রাটে পচছে ফ্রিজারে রাখা মাংস-সবজি, এইভাবে ১ টাকার কয়েন রাখলেই কেল্লাফতে!
-
কেতুগ্রামে তৃণমূলের কার্যালয়ে রাজকীয় ঘর, রয়েছে খাট-বিছানা! উদ্ধার বিপুল পরিমাণ সরকারি ত্রাণ
-
বাতাসে এখনও মৃত্যুর গন্ধ! ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা পেরোল ১৭০০
-
ফোন নম্বর গোপন রেখেই হোয়াটসঅ্যাপ চ্যাটের সুযোগ, ‘ইউজার নেম’ বেছে নিলেই কেল্লাফতে!
-
রাঁধুনিকে মারধর, ফোন কেড়ে নিয়ে হেনস্তা! পাঞ্জাব কিংস তারকার বিরুদ্ধে দায়ের এফআইআর