হ্যাকার হানায় নগ্ন ছবি ছড়িয়ে পড়ল এই অভিনেত্রীর

কী ছবি ছড়িয়ে পড়ল অভিনেত্রীর? কী প্রতিক্রিয়া নেটিজেনদের? দেখে নিন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৫, ২০১৯, ১২:৩৯

options
link
হ্যাকার হানায় নগ্ন ছবি ছড়িয়ে পড়ল এই অভিনেত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাইবার দুনিয়ার হ্যাকারদের হাত থেকে নিষ্কৃতি নেই সেলিব্রিটিদের। সে তিনি যতই তাবড় তারকা হোন না কেন। এর আগে একাধিক অভিনেত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও চুরি করে নেটদুনিয়ায় ছড়িয়ে দিয়েছে হ্যাকাররা। এবার তার শিকার হলেন প্রখ্যাত অভিনেত্রী অ্যানা হ্যাথওয়ে। সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ল তাঁর অসংখ্য নগ্ন ছবি।

Advertisement

anna-hathway_web

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অস্কার জয়ী অভিনেত্রীর নগ্ন ছবি পোস্ট করা হয়েছে রেডিট ও টাম্বলারে। এর আগে এই ঘটনার শিকার হয়েছিলেন মাইলি সাইরাস থেকে জেনিফার লরেন্সের মতো তারকারা। বছর তিনেক আগে মূলত অভিনেত্রীদের ব্যক্তিগত দুনিয়ায় হানা দিয়েছিল হ্যাকাররা। আই ক্লাউড-এর সিকিউরিটি ভেঙেই এ কাজ করে তারা। হাতিয়ে নেয় অজস্র ব্যক্তিগত ছবি। যা ক্রমে ক্রমে ছড়িয়ে দেওয়া হয় নেটদুনিয়ায়।

Advertisement

জানেন, কেমন দেখতে হল রিয়া সেনের বিয়ের কার্ড? ]

tumblr_ouki35Sf5e1vu07y4o5_540

‘যাঁরা নিন্দা করেন তাঁরা মোবাইলে এসব ছবি সেভ করেন না?’ ]

অ্যানার নগ্ন ছবি ছড়িয়ে পড়ার খবর চাউর হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায়, টুইটারে অভিনেত্রীর নাম ট্রেন্ডিংয়ের শীর্ষে চলে এসেছে। টাম্বলারের লিঙ্কে ভিড় জমাতে থাকেন বহু মানুষ। দেখা যায়, সিনেমা ও ব্যক্তিগত মুহূর্ত মিলিয়ে অভিনেত্রীর অসংখ্য সম্পূর্ণ নগ্ন ছবি পোস্ট হয়েছে সেখানে। শুধু অ্যানাই নন, অন্যান্য অভিনেত্রীরও নগ্ন ছবি ও ভিডিওতে ঠাসা সে লিঙ্ক।

tumblr_ouki35Sf5e1vu07y4o7_540

তবে এ নিয়ে চুপ করে বসে নেই নেটিজেনরা। প্রতিবাদ জানিয়েছেন এ ঘটনার। ছবির প্রয়োজনে নগ্ন হতে কখনও আপত্তি করেননি অভিনেত্রীরা। বিশেষত হলিউড অভিনেত্রীদের তো এ নিয়ে কোনও ছুৎমার্গই নেই। কিন্তু তাঁদেরও ব্যক্তিগত দুনিয়া আছে। সেখানে কেন বারবার হানা দিচ্ছে হ্যাকাররা, কেন তাঁদের অপদস্থ করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

tumblr_ouki35Sf5e1vu07y4o6_540

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.