Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬
Debraj Chakraborty

‘কালো টাকা’ লেনদেন কোন পথে? সিটের নজরে দেবরাজের ‘স্পেশাল ৩০’

তদন্তকারীদের দাবি, এই মামলার তদন্তে যুক্ত হতে পারে বহু প্রভাবশালীর নাম। আগামী দিনে আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৬, ১৪:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৬, ১৪:০৫

options
link
‘কালো টাকা’ লেনদেন কোন পথে? সিটের নজরে দেবরাজের ‘স্পেশাল ৩০’ zoom
সিটের নজরে দেবরাজের 'স্পেশাল ৩০'

বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty) গ্রেপ্তারির পর থেকে সামনে আসছে নানা তথ্য। দেবরাজের সঙ্গে আরও অনেকেই যে অপরাধচক্রে যুক্ত, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। সিটের দাবি, কমপক্ষে ৩০ জন এই দুর্নীতির সঙ্গে যুক্ত। তাঁদের দিকে বিশেষ নজর তদন্তকারীদের। ইতিমধ্যে দেবরাজ ‘ঘনিষ্ঠ’ চারজনকে তলব করা হয়েছে। আরও বেশ কয়েকজনকে তলব করা হতে পারে বলেই তদন্তকারীদের সূত্রে খবর।

বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির অভিযোগ, ১৩০০ কোটি টাকার দুর্নীতি করেছেন দেবরাজ। আর সেই অভিযোগ সংক্রান্ত তদন্তে নেমে সামনে এসেছে ‘ডিসি গ্লোবাল’ নামে একটি সংস্থার নাম। তদন্তকারীদের দাবি, ওই সংস্থাটি খোলা হয় ২০১৫ সালে। সেটি নির্মাণ সংস্থা বলেই খবর। যদিও সংস্থার কাজ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সিট জানতে পেরেছে, ওই সংস্থার কাজও নাকি হত দেবরাজের বাড়ি থেকেই। সংস্থার মালিক হিসাবে রয়েছে দেবরাজের বাবা তরুণকুমার চক্রবর্তীর নাম। যদিও তিনি ছিলেন ‘কাঠের পুতুলে’র মতো। দেবরাজের কথামতোই চলত সব কাজ। এই সংস্থার মাধ্যমে নাকি কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। জমি কেনাবেচা, নির্মাণ চুক্তি এবং সম্পত্তি হস্তান্তরের কাজ নাকি এই সংস্থার মাধ্যমে করেছেন দেবরাজ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সিটের দাবি, গোটা দুর্নীতি প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিলেন কমপক্ষে ৩০ জন জনপ্রতিনিধি। দক্ষিণ দমদম, রাজারহাট, নিউটাউনের একাধিক তৃণমূল নেতা যুক্ত ছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করে নানা তথ্য পাওয়া যাবে বলেই মনে করেছেন তদন্তকারীরা। এই ঘটনায় এখনও পর্যন্ত বিনু মণ্ডল, সুশোভন মণ্ডল ওরফে মাইকেল, রতন মৃধা, সম্রাট বড়ুয়া এবং গোপাল বাগুইকে তলব করা হয়েছে। আরও বেশ কয়েকজনকে তলব করা হতে পারে বলেই খবর। তদন্তকারীদের দাবি, এই মামলার তদন্তে যুক্ত হতে পারে বহু প্রভাবশালীর নাম। আগামী দিনে আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.