আগামী ২৪ জুলাই ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগেই অসুস্থ ‘রাম’ রণবীর কাপুর। দিল্লিতে হাইভোল্টেজ অনুষ্ঠানে ‘রামায়ণ’-এর প্রচারঝলক উন্মোচিত হওয়ার কথা। যেখানে শীর্ষ স্থানীয় নেতা-মন্ত্রীদের উপস্থিতিতে ৪,০০০ কোটির মহাকাব্য কথা প্রকাশ্যে আসবে। তার আগে ‘ক্যাপ্টেন অফ দ্য শিপ’ কাপুরনন্দনের অসুস্থতার খবরে উদ্বিগ্ন সিনেমার সঙ্গে যুক্ত প্রত্যেকে। এদিন রণবীর উপস্থিত থাকতে পারবেন কিনা সেটাও এখন প্রশ্নচিহ্নের মুখে। এর মাঝেই অভিনেতা অন্নু কাপুরের নিশানায় পর্দার সীতা ওরফে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। একহাত নিয়েছেন ছবির পরিচালক নীতেশ তিওয়ারিকেও।
আরও পড়ুন:
আনুষ্ঠানিকভাবে নীতেশের ‘রাময়াণ’ ঘোষণার পরই ছবি ঘিরে অত্যুৎসাহী সিনেপ্রেমীরা। কিন্তু, পরিচালকের যোগ্যতা আর সাই পল্লবীর কাস্টিং নিয়ে বিরূপ মন্তব্য করেছেন অন্নু কাপুর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ‘রামায়ণ’ নিয়ে সিনেমা করা উচিত কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। একইসঙ্গে সীতার চরিত্রে সাই পল্লবী সঠিক সিদ্ধান্ত নয়, সে কথা বলতেও দ্বিধাবোধ করেননি। সেই সাক্ষাৎকারে একের পর এক বোমা ফাটিয়েছেন অন্নু কাপুর।

অভিনেতার বিস্ফোরক মন্তব্য, “কী বানাবেন? যাই বানান না কেন রামানন্দ সাগরের রামায়ণকে হয়তো দর্শকের মনোরঞ্জনের দৃষ্টিকোণ থেকেই বানাবেন। এবার ভাবুন তো সীতার চরিত্রে কাকে নেওয়া হয়েছে? সীতা আমাদের মা। এই দেশের হিন্দুরা শ্রী রামচন্দ্রকে নারায়ণের অবতার বলে মানেন। আর মা সীতার চরিত্রে কাকে নেওয়া হয়েছে? এবার আপনারাই ভাবুন। ছবিটা মুক্তি পেতে দিন।”
View this post on Instagram
সিনেমার কাস্টিং নিয়ে অন্নু যে সহমত নন সেবিষয়টি সঞ্চালক নিজের মুখে বলতেই এবার নীতেশ তিওয়ারি প্রসঙ্গে বোমা ফাটান অভিনেতা। তাঁর প্রশ্ন, “নীতেশ তিওয়ারি কে? আপনি যার নাম বলছেন আমি তাঁকে চিনি না। উনি কে? কী করেন? আমি তো সিনেমাই দেখি না। আর আমি মনে করি এক্ষেত্রে আমি বিরাট কিছু মিস করিনি। দুঃখিত।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এখনও অনশনে সোনম, ‘স্বাধীনতার লড়াই’য়ে হাসপাতাল থেকে কী বার্তা ‘র্যাঞ্চো’র?
-
মেসি রাখি না ইয়ামাল রাখি? ফাইনালের ধর্মসংকটেও ‘বিন্দাস’ মেজাজে বার্সেলোনা সমর্থকরা
-
‘কুত্তাকে পোছে, আমাকে না’, শাহের বৈঠকে ডাক না পেয়ে বিস্ফোরক অনন্ত মহারাজ
-
‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চে চোখে কালো চশমা, মঞ্চে উঠেই কেন ক্ষমা চাইলেন ‘রাম’ রণবীর?
-
হুঙ্কারই সার! ‘স্যাটাভাঙা’ মন্তব্যে থানায় থানায় মাথা নিচু করে হাজিরা দিচ্ছেন হুমায়ুন