সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেজেগুজে অ্যাওয়ার্ড ফাংশনে গিয়েছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। হাসিমুখেই ক্যামেরার সামনে দিচ্ছিলেন পোজ। আচমকা শোনা গেল ‘মিসেস কোহলি’ ডাক। তাতেই যেমন মুড পালটে গেল বলিউড অভিনেত্রীর।

মেয়ে হওয়ার পর বেশ কিছুদিন গ্ল্যামার জগৎ থেকে বিরতি নিয়েছিলেন অনুষ্কা। কাজে ফিরেই ঝুলন গোস্বামীর বায়োপিকের কাজ শেষ করেছেন। সম্প্রতি মুম্বইয়ের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ব্ল্যাক গাউনে সেজে এসেছিলেন অভিনেত্রী। তাঁকে দেখেই চিৎকার করতে থাকে পাপারাজ্জি।
[আরও পড়ুন: ‘জুবিলি’র ট্রেলারে প্রসেনজিতের চমক, দেখুন সিনেদুনিয়ার রোমাঞ্চকর কাহিনি]
চিৎকার শুনেই কানে হাত দেন অভিনেত্রী। সংবাদমাধ্যমের কর্মীদের বলেন, “আস্তে আস্তে! কেন এত চিৎকার করছেন?” এ পর্যন্ত সমস্ত কিছু ঠিকই ছিল। হাসি মুখেই একের পর এক পোজ দিয়ে চলেছিলেন অভিনেত্রী। কিন্তু আচমকাই তাঁকে ‘মিসেস কোহলি’ বলে ডাকা হয়। তখনই আবার অভিনেত্রী বলে ওঠেন, “কান ঝালাপালা করছে।” তারপরই মুখ ফিরিয়ে চলে যান।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজও অল্প বয়সে শুরু করে দিয়েছিলেন অনুষ্কা। নিজের জোরেই খ্যাতি ও যশ পেয়েছেন। তারপর বিয়ে করছেন ভারতীয় ক্রিকেট টিমের স্টার ক্রিকেটার বিরাট কোহলিকে। তাই অভিনেত্রীর পরিচিতি শুধুমাত্র ‘মিসেস কোহলি’ হতে পারে না বলেই মত অনুরাগীদের।
View this post on Instagram
[আরও পড়ুন: লকডাউনের তীব্র অস্বস্তি ফেরাল ‘ভিড়’, অভিনয়ে দুর্ধর্ষ রাজকুমার রাও ও পঙ্কজ কাপুর]
সর্বশেষ খবর
-
বিশ্ব রেকর্ড গড়ে ১০০০ গোলের আরও কাছে রোনাল্ডো, মারামারিতে জড়িয়ে বড় শাস্তি পেলেন মেসি
-
‘ওর বিরুদ্ধে মলেস্টেশনের অভিযোগ, ওর জন্যই সিপিএম শূন্য’, শতরূপকে বিঁধলেন এবিভিপির নিখিল
-
হাওয়ালায় সীমান্ত দিয়ে বাংলাদেশ হয়ে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেপ্তারিতে চাঞ্চল্যকর তথ্য
-
চিনির দামে আগুন! রান্নায় মিষ্টতা আনতে রান্নাঘরে আনুন এই ৫ বিকল্প
-
রাজ্যজুড়ে সন্ত্রাস বিরোধী অভিযান, বহরমপুরে তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার অস্ত্র ভাণ্ডার