সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরিজিৎ সিংয়ের কণ্ঠ। আর শাহরুখ খানের (Shah Rukh Khan) ম্যানারিজম। এই দুইয়ের মেলবন্ধন ঘটলেই ক্যামেরার সামনে তৈরি হয় ম্যাজিক। তা আবারও প্রমাণিত হল ‘জওয়ান’ সিনেমার ‘ছলিয়া’ গানে। এবার বলিউডের রোম্যান্স কিং মন দিয়েছেন দক্ষিণী সুন্দরী নয়নতারাকে (Nayanthara)।

‘রং দে তু মোহে গেরুয়া’ থেকে ‘ঝুমে জো পাঠান’, অরিজিতের গানে শাহরুখ যখনই লিপ মিলিয়েছেন, তা চার্টবাস্টার কাঁপিয়ে দিয়েছে। সেই ধারা বজায় রেখেই প্রকাশ্যে এল ‘ছলিয়া’ গানটি। নতুন এই গানে নয়নতারার সঙ্গে চুটিয়ে রোম্যান্স করেছেন শাহরুখ। আর অরিজিতের সঙ্গে তাল মিলিয়ে গানটি গেয়েছেন শিল্পা রাও। সুরকার অনিরুদ্ধ রবিচান্দের।
[আরও পড়ুন: বন্দেমাতরম! সংলাপে তীক্ষ্ণতা, দুরন্ত অ্যাকশন, ‘বাঘাযতীন’-এর প্রি-টিজারে বীর যোদ্ধা দেব]
শাহরুখের গলায় বাঙালি গায়কের গান থাকলেই সে গান সুপারহিট। এমনটাই বলেন অনেকে। এর আগে শাহরুখের অনেক সুপারহিট গানের নেপথ্যে ছিলেন অভিজিৎ ভট্টাচার্য। এখন যেন সেই জায়গাটি পেয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh)। অরিজিৎ অবশ্য স্বমহিমায় শ্রোতাদের মনে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন। তাঁর সুরের মূর্চ্ছনায় কাশ্মীর থেকে কন্যাকুমারী ঘায়েল।

প্রসঙ্গত, ‘পাঠান’ সুপারহিট হওয়ার পর থেকেই শাহরুখের পরবর্তী ছবি ‘জওয়ান’-এর (Jawan) দিকে নজর ছিল সকলের। ইতিমধ্যেই ছবির ২ মিনিট ১২ সেকেন্ডের প্রিভিউ অর্থাৎ আগাম ঝলক প্রকাশ্যে এসেছে। আর তাতেই উত্তাল শাহরুখভক্তরা। কিং খানের অ্যাকশন দেখতে মুখিয়ে রয়েছেন তাঁরা। তবে শাহরুখ কোনও ছবিতে থাকবেন আর রোম্যান্স থাকবে না তা তো হয় না! অ্যাটলির পরিচালনায় দিব্যি নয়নতারার প্রেমে মজেছেন বলিউড বাদশা। আর তা দেখে মুগ্ধ অনুরাগীরা।
[আরও পড়ুন: অ্যাকশন দৃশ্য করতে দিয়ে বিপত্তি, শুটিং ফ্লোরে আহত বরুণ ধাওয়ান ]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!