সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও বিপাকে পড়লেন অভিনেতা আরমান কোহলি। জানা গিয়েছে, রবিবার মাদক কাণ্ডে এনসিবির হাতে গ্রেপ্তারির পর আরও দু’দিন অভিনেতাকে রাখা হবে এনসিবির হেফাজতে। অর্থাৎ ১ সেপ্টেম্বর পর্যন্ত জেলেই থাকবেন আরমান।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার অভিনেতার আন্ধেরির বাড়িতে যান এনসিবি আধিকারিকরা। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে কোকেন বাজেয়াপ্ত করা হয়।

এরপর তদন্তকারীরা অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। একটানা ১২ ঘণ্টা ধরে জেরার পর আরমান কোহলিকে রবিবার সকালে গ্রেপ্তার করে এনসিবি। মুম্বইয়ে এনসিবি’র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানান, মাদক কাণ্ডের তদন্তে যথাযথভাবে প্রশ্নের জবাব দিতে পারেননি অভিনেতা। সূত্রের খবর, কীভাবে মাদক তার কাছে এল, মাদক কাণ্ডে তার যোগসাজশ সম্পর্কেই জানতে চাইবেন তদন্তকারীরা।
[আরও পড়ুন: ব্রেকফাস্টে তোমাকেই চাই! ছুরি,কাঁটাচামচ নিয়ে Priyanka Chopra’র নিতম্বে ঝাঁপিয়ে পড়লেন নিক জোনাস]

২০১৩ সালে ‘বিগ বস ৭’-এর প্রতিযোগী হিসেবে টেলিভিশনে নিজের পরিচিতি গড়ার চেষ্টা করেন। সেখানে কাজলের বোন তনিশার সঙ্গে একটা সম্পর্ক গড়ে ওঠে। ‘বিগ বস’-এরই আরেক প্রতিযোগী সোফিয়া হায়াত তাঁর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনেন। গ্রেপ্তার করা হয় আরমানকে। পরদিনই অবশ্য জামিনে ছাড়া পেয়ে যান তিনি। ২০১৩ সালের ২২ ডিসেম্বর তিনি বিগ বস থেকে বেরিয়ে যান। অল্পদিনেই তনিশার সঙ্গে সম্পর্ক ভেঙে যায় বলে খবর। ২০১৫ সালে ফ্যাশন স্টাইলিস্ট নীরু রানধাওয়ার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে আরমানের। দু’জনে একসঙ্গেই থাকতেন। তবে ২০১৮ সালে প্রেমিকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে আইনের দ্বারস্থ হন নীরু। সেবারও আইনি বিপাকে জড়ান বলিউড অভিনেতা।

[আরও পড়ুন: নুসরতের সন্তানকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বের হলেন যশ, গাড়ি চালিয়ে ফিরলেন বাড়ি]
সর্বশেষ খবর
-
মানুষ-বন্যপ্রাণ সহাবস্থানেই বাজিমাত! জঙ্গলমহলের প্রথম অভয়ারণ্য হচ্ছে পুরুলিয়ায়
-
বাড়ির থেকে ৪০০ মিটার দূরেই মৃত্যুফাঁদ! বিশ্বকর্মা পুজো থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত যুবক
-
প্রতীক নিয়ে জটিলতা হুমায়ুনের দলেও! রেজিনগরে বিধায়কপুত্রের ‘বাঁশি’ চিহ্নে লড়াই নিয়ে চরমে অনিশ্চয়তা
-
জোড়াফুলের শ্রাদ্ধ! তৃণমূলের প্রতীক ‘মৃত্যু’তে পুরোহিত ডেকে অভিনব কর্মসূচি বিজেপির
-
নন্দীগ্রামের পর রেজিনগর! মনোনয়ন প্রত্যাহার করবেন মমতার ‘শেষ সৈনিক’ রবিউলও? জল্পনা তুঙ্গে