Brahmastra 2

জনপ্রিয় ‘টেম্পল গার্ল’র সঙ্গে সাক্ষাৎ, ‘ব্রহ্মাস্ত্র ২’র প্রস্তুতি শুরু অয়নের!

টেম্পল গার্ল নম্রতা মোহনের সঙ্গে পরিচালক অয়নের সাক্ষাৎ উসকে দিল 'ব্রহ্মাস্ত্র ২'র জল্পনা। সিনেমার দ্বিতীয় ভাগেও পৌরাণিক ভাবনার মিশ্রণের আভাস পাচ্ছে নেটভুবন। কিন্তু, কেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৬, ১৭:৩৬

options
link
জনপ্রিয় ‘টেম্পল গার্ল’র সঙ্গে সাক্ষাৎ, ‘ব্রহ্মাস্ত্র ২’র প্রস্তুতি শুরু অয়নের!
'ব্রহ্মাস্ত্র ২' নিয়ে জল্পনার সূত্রপাত।

দিনটা ছিল ২০২২ সালের ৯ সেপ্টেম্বর। এই দিন বাঙালি পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের নির্দেশনায় বড় পর্দায় মুক্তি পেয়েছিল ‘ব্রহ্মাস্ত্র’। বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল ছবিটি। সিনেমার দ্বিতীয় ভাগের অপেক্ষায় দর্শক। সেই উত্তেজনায় সুরসুরি দিয়ে উসকে দিল ‘ব্রহ্মাস্ত্র ২’র জল্পনা। সোশাল মিডিয়ার অত্যন্ত জনপ্রিয় টেম্পল গার্ল নম্রতা মোহনের সঙ্গে পরিচালক অয়নের ছবিই নতুন আশা জাগাচ্ছে দর্শকের মনে।

Advertisement

যুগলের ছবি পোস্ট করে নম্র্রতা লিখেছেন, ‘সাক্ষাতয়ের প্রথমে একটা সৌজন্যমূলক হ্যালো তারপরই মন্দির, হিন্দু পুরাণ নিয়ে আলোচনা হয়। আজকের দিনে এই বিষয় বা গল্পগুলোর প্রাসঙ্গিকতা কোথায় সেই বিষয়ে কথাবার্তা এগতে থাকে।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আরও যোগ করেন, ‘অয়নের মধ্যে যে বিষয়টি সবচেয়ে ভালো লেগেছে তা হল কাজটা নিখুঁতভাবে করতে ভীষণ আগ্রহী। যে কোনও বিষয়ের একেবারে গভীরে পৌঁছে গবেষণা করেন। শিকড়ের উৎপত্তিটা ঠিক কোন জায়গায় সেটাই খুঁজে বের করা ওঁর লক্ষ্য। ভারতীয় সিনেমায় খুব কম মানুষই আছেন যাঁরা আমাদের দেশের অর্থাৎ ভারতীয় সভ্যতার গল্প বড় পর্দায় নিজস্ব ভাবনায় ফুটিয়ে তোলার চেষ্টা করেন। আর ছবি তৈরির আগে সিনেমার বিষয়বস্তু নিয়ে গভীর পর্যালোচনা, আরও অনেকটা গভীরে গিয়ে জানার আগ্রহও খুব একটা বেশি চোখে পড়ে না। তাই অয়নের সঙ্গে কথপোকথন আমি সত্যিই উপভোগ করেছি। মনে হচ্ছে এটা তো সবে শুরু।’

Advertisement

‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’য় আধুনকিতা বজায় রেখে প্রাচীন ভারতীয় সভ্যতার ধারণাগুলিকে যেভাবে উপস্থাপন করেছিলেন তা দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়েছিল। দ্বিতীয় ভাগেও পৌরাণিক ভাবনার মিশ্রণের আভাস পাচ্ছে নেটভুবন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The Temple Girl (@thetemplegirl)

আর ঠিক এই জায়গাতেই ‘ব্রহ্মাস্ত্র ২’ নিয়ে চর্চা শুরু। কারণ অয়নের গল্পে থাকে পৌরাণিক উপাদান। ‘ব্রহ্মাস্ত্র’র প্রথম ভাগ দেখার পরই নম্রতার সঙ্গে পৌরানিক বিষয়ে আলোচনা দ্বিতীয় ভাগের জল্পনা উসকে দিয়েছে। এই সাক্ষাৎ চলচ্চিত্র মহলে কৌতূহল বাড়িয়েছে সে কথা বললে অত্যুক্তি হবে না।

ভারতীয় সংস্কৃতি ও পৌরাণিক কাহিনিকে নতুনভাবে উপস্থাপন করতে চান অয়ন? সেই উত্তরের অপেক্ষায় সিনেপ্রেমীরা। উল্লেখ্য, ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’য় আধুনকিতা বজায় রেখে প্রাচীন ভারতীয় সভ্যতার ধারণাগুলিকে যেভাবে উপস্থাপন করেছিলেন তা দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়েছিল। দ্বিতীয় ভাগেও পৌরাণিক ভাবনার মিশ্রণের আভাস পাচ্ছে নেটভুবন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.