BAFTA 2026

‘বাফটা’র মঞ্চে ভারতের জয়জয়কার, হলিউডকে টেক্কা দিল ফারহানের মণিপুরি ছবি ‘বুং’

কাকতালীয়ভাবে 'বাফটা'র মঞ্চে জয়জয়কারের দিনই ছিল ফারহান আখতারের চতুর্থ বিবাহবার্ষিকী। জীবনের বিশেষ দিনে এমন পুরস্কার লাভ যে তাঁর বিবাহ বার্ষিকীকে আরও রঙিন করে তুলেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১২:৫৯

options
link
‘বাফটা’র মঞ্চে ভারতের জয়জয়কার, হলিউডকে টেক্কা দিল ফারহানের মণিপুরি ছবি ‘বুং’
'বাফটা'র মঞ্চে পুরস্কার জয় ফারহান আখতারের 'বুং'য়ের। ছবি: ইনস্টাগ্রাম

৭৯ তম BAFTA-র মঞ্চে ইতিহাস রচনা। হলিউডকে পিছনে ফেলে জয়জয়কার ভারতীয় ছবির। আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার জয় ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানি প্রযোজিত মণিপুরি ছবি ‘বুং’য়ের (Boong)। ‘বেস্ট চিলড্রেনস অ্যান্ড ফ্যামিলি ফিল্ম’ বিভাগে সেরার মুকুট ‘বুং’য়ের মাথায়।

Advertisement
Bafta-Farhan-3
‘বাফটা’র ট্রফি হাতে টিম ‘বুং’। ছবি: ইনস্টাগ্রাম

আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার জয় ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানি প্রযোজিত মণিপুরি ছবি ‘বুং’য়ের। ‘বেস্ট চিলড্রেনস অ্যান্ড ফ্যামিলি ফিল্ম’ বিভাগে সেরার মুকুট ‘বুং’য়ের মাথায়। মনোনীত হয়েছিল ‘আর্কো’, ‘লিলো অ্যান্ড স্টিচ’, ‘জুট্রোপলিস ২’-র মতো হলিউডের মেগা বাজেটের ছবি। সকলকে পিছনে ফেলে জয়জয়কার ‘বুং’য়ের।  

রবিবার রাতে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে BAFTA-র পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। সেখানেই এই পুরস্কারের কথা ঘোষণা করা হয়। লক্ষ্মীপ্রিয়া দেবী পরিচালিত আঞ্চলিক ভারতীয় ছবির জয়জয়কার। সেই সময় অনুষ্ঠানস্থলে সস্ত্রীক ফারহান আখতার, লক্ষ্মীপ্রিয়া দেবী এবং রীতেশ সিধওয়ানি উপস্থিত ছিলেন। সকলে মিলে ট্রফি নেন। বলে রাখা ভালো, ‘বেস্ট চিলড্রেনস অ্যান্ড ফ্যামিলি ফিল্ম’ বিভাগে মনোনীত হয়েছিল ‘আর্কো’, ‘লিলো অ্যান্ড স্টিচ’, ‘জুট্রোপলিস ২’-র মতো হলিউডের মেগা বাজেটের ছবি। সকলকে পিছনে ফেলে জয়জয়কার ‘বুং’ ছবির।  

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Bafta-Farhan-2
‘বাফটা’র মঞ্চে টিম ‘বুং’। ছবি: ইনস্টাগ্রাম

কাকতালীয়ভাবে ‘বাফটা’র মঞ্চে জয়জয়কারের দিনই ছিল ফারহান আখতারের চতুর্থ বিবাহবার্ষিকী। ফারহানের পরনে ছিল কালো টাক্সিডো। শিবানি সেজেছিলেন সোনালি গাউনে। জীবনের বিশেষ দিনে এমন পুরস্কার লাভ যে তাঁর বিবাহ বার্ষিকীকে আরও রঙিন করে তুলেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Advertisement
Farhan-Akhtar
‘বাফটা’র মঞ্চে সস্ত্রীক ফারহান আখতার। ছবি: ইনস্টাগ্রাম

অশান্ত মণিপুরের প্রেক্ষাপটে তৈরি ‘বুং’। আদ্যোপান্ত পারিবারিক ছবি। বাবা আচমকা হারিয়ে যাওয়ার পর থেকে একাকী মায়ের সঙ্গে বেড়ে উঠছে একটি ছেলে। বাবার হারিয়ে যাওয়ার রহস্য়ভেদই যার কাছে বড় চ্যালেঞ্জ। আদৌ রহস্যভেদ করতে পারবে – তা নিয়েই এগিয়েছে ছবির প্লট। ছবি মুক্তির পর থেকেই প্রশংসা কুড়িয়েছে ‘বুং’। এবার তৈরি হল ঐতিহাসিক মুহূর্ত। হলিউডকে পিছনে ফেলে উত্তর পূর্ব ভারতের মণিপুরের ছবির বিশ্বজয়। নিঃসন্দেহে ভারতীয়দের কাছে গর্বের দিন। তাই স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত প্রায় সকলেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.