Shakib-Bubly

স্পষ্ট স্ফীতোদর, সত্যিই শাকিবের সন্তানের মা হচ্ছেন বুবলি! জল্পনায় মুখ খুললেন অভিনেত্রী

শাকিবের সঙ্গে বুবলির সম্পর্কের সমীকরণ নিয়ে অতীতে কতটা জলঘোলা হয়েছে তা আর নতুন করে বলার প্রয়োজন নেই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১৫:৩৪

options
link
স্পষ্ট স্ফীতোদর, সত্যিই শাকিবের সন্তানের মা হচ্ছেন বুবলি! জল্পনায় মুখ খুললেন অভিনেত্রী
বুবলি ও শাকিব খান, ছবি: সোশাল মিডিয়া

বাংলাদেশের অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন দানা বাঁধছিল। ক্রমেই তা জোরাল হচ্ছে। শাকিব খানের সঙ্গে বিদেশ থেকে ছুটি কাটিয়ে ফেরার পরই বুবলিকে নিয়ে জলঘোলা শুরু হয়। এবার এই আলোচনায় মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement

সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বুবলি। সেই অনুষ্ঠানে তাঁকে দেখে অনেকেই অনুমান করছেন এই গুঞ্জন সত্যি। তার কারণ বুবলির শারীরিক পরিবর্তন, যা কারও চোখ এড়ায়নি। প্যাস্টেল রঙের একটি ঢিলেঢালা পোশাকে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। এই নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে বুবলি বলেন, “এগুলো খুবই ব্যক্তিগত বিষয়। এই নিয়ে আমি কোনওরকম মুখ খুলতে চাই না এই নিয়ে। এই আলোচনা করতে হলে একটা সঠিক পরিস্থিতি প্রয়োজন। যখন সঠিক সময় আসবে আমি এই নিয়ে কথা বলব আপাতত আমি নিয়ে কিছু বলতে চাই না।” অন্যদিকে বিদেশে যাওয়ার বিষয়ে কিছু সরাসরি না বললেও বুবলি নাকি নিজের পাসপোর্ট সকলকে দেখিয়ে জানান তাঁর হাতের পাসপোর্টটি খুবই গুরুত্বপূর্ণ একটি পাসপোর্ট। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি নাকি আমেরিকা পাড়ি দেবে বুবলি। সেখানেই নাকি ভূমিষ্ঠ হবে তাঁর সন্তান। যদিও এই খবরে এখনও সিলমোহর দেননি শাকিব বা বুবলি কেউই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Shakib-and-Bubly
বুবলি ও শাকিব খান, ছবি: সোশাল মিডিয়া

শাকিবের সঙ্গে বুবলির সম্পর্কের সমীকরণ নিয়ে অতীতে কতটা জলঘোলা হয়েছে তা আর নতুন করে বলার প্রয়োজন নেই। গত বছর সেপ্টেম্বরে ছেলে বীরকে নিয়ে শাকিবের সঙ্গে আমেরিকা গিয়ে সেখান থেকে নানা ছবি ভাগ করে নিয়েছিলেন বুবলি। তারপর থেকেই তাঁদের ভাঙা সংসার জোড়া লাগল কিনা ফের তা নিয়ে নানা প্রশ্ন ঘোরাফেরা করেছে। পরবর্তীকালে শাকিবের সঙ্গে বিদেশ থেকে ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বুবলি। সেখানেই মঞ্চে তাঁকে নৃত্যপরিবেশন করতেও দেখা যায়। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল সেই অনুষ্ঠানের ভিডিও ও বিভিন্ন ছবি। আর তা দেখেই নেটিজেনদের একাংশের মনে হয়েছে যে তিনি অন্তঃসত্ত্বা। নীল ও গোলাপি রঙের ঘাগরায় সেজে ওই অনুষ্ঠান সারেন বুবলি। অনেকেই বুবলিকে নিয়ে নানা পোস্টে মন্তব্য করেছেন যে, শাকিবের সঙ্গে ছুটি কাটাতে গিয়েই নাকি তিনি অন্তঃসত্ত্বা হয়ে দেশে ফিরেছেন।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.