হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে এখবর নিজেই জানিয়েছেন নবনীতা। সেই পোস্টে দেখা যাচ্ছে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি অভিনেত্রীর শরীরচর্চার একটি ভিডিও। আর একটিতে তাঁর এই মুহূর্তে হাসপাতালের বেডে অভিনেত্রীকে।
অভিনেত্রীর পোস্ট করা ছবিতে বোঝা যাচ্ছে তাঁর চোখেমুখে ক্লান্তির স্পষ্ট ছাপ। ক্যাপশনে নবনীতা লিখেছেন, ‘অপ্রত্যাশিত’। তবে নবনীতার ঠিক কী হয়েছে, কী কারণে তিনি হাসপাতালে ভর্তি তা নিয়ে সঠিক কিছু জানাননি। তবে, অভিনেত্রীর পোস্ট দেখে অনেকের অনুমান দু’টি ছবি জুড়ে সময় কীভাবে পালটে যায় তা ইঙ্গিত করতে চেয়েছেন নবনীতা (Nabanita Das)। বলে রাখা ভালো, এই মুহূর্তে নবনীতাকে সেভাবে পর্দায় না দেখা গেলেও সোশাল মিডিয়ায় তাঁর উপস্থিতি বেশ নজরে পড়ে। তাঁর জীবনের নানা মুহূর্তে ছবি অভিনেত্রী ভাগ করে নেন সোশাল মিডিয়ায়। একটা সময় তাঁর ও জীতু কমলের বিচ্ছেদ নিয়েও কম জলঘোলা হয়নি নেটপাড়ায়।
আরও পড়ুন:

আরও পড়ুন:
২০১৯ সালের ৬ মে গাঁটছড়া বাঁধেন জীতু ও নবনীতা। তাঁদের জুটি দর্শক-অনুরাগীদের কাছে বেশ পছন্দের ছিল। এমনকী বিচ্ছেদের আগে জীতুর ‘অপরাজিত’-এর প্রিমিয়ার থেকে স্পেশাল স্ক্রিনিং দেখা মিলেছিল নবনীতার। কিন্তু ছন্দপতন ঘটে। দূরত্ব বাড়ে জীতু- নবনীতার। নিজেদের বিচ্ছেদের কারণ নিয়ে কখনও মুখ খোলেননি তাঁরা দু’জনের কেউই। সাম্প্রতিককালে ‘চিরদিনই’ বিতর্কে প্রাক্তন স্বামী জীতু বিতর্কে জড়ালে তাঁর হয়ে মুখ খুলতেও দেখা গিয়েছে নবনীতাকে।
View this post on Instagram
শুধু তাই নয়, সম্পর্ক চুকে গেলেও প্রাক্তন স্বামী জীতু কমলের সঙ্গে সৌজন্যমূলক সম্পর্ক বরাবর বজায় রেখেছেন নবনীতা। দিতিপ্রিয়া বিতর্কে পাশে থাকা থেকে জন্মদিনে জীতুকে শুভেচ্ছা জানানো, কোনওটাই বাদ দেননি অভিনেত্রী। বর্তমানে নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন নবনীতা। সেটা তাঁর সোশাল মিডিয়ায় উঁকি দিলেই বেশ বোঝা যায়। শুটের অবসরে ব্যাগপত্তর গুছিয়ে বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েন ট্যুরে। জীবনের এই নতুন ইনিংস যে নবনীতা বেশ উপভোগ করছেন, তা বলাই বাহুল্য।
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ