সময় যত গড়াচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভে (CJP Protest) উত্তাল দেশ। নিট কেলেঙ্কারিতে ছাত্রসমাজের যথাযথ বিচারের দাবিতে শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের সঙ্গে অনশনে বসেছে ছাত্রসমাজ। তরুণ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করাই একমাত্র লক্ষ্য। গত সোমবার ‘ককরোচ জনতা পার্টি’র ‘সংসদ অভিযান’ ঘিরে কার্যত কুরুক্ষেত্রে পরিণত হয় দিল্লি। মঙ্গলবারও ফের উত্তাল রাজধানী। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের ধরনায় আটক রাহুল গান্ধী, অখিলেশ যাদব ও প্রিয়াঙ্কা গান্ধী। পড়ুয়াদের বিক্ষোভকে রাজনৈতিক ইস্যু বানানোয় ক্ষুব্ধ সোনমের স্ত্রী। সেই সুরেই সুর মিলিয়ে পড়ুয়াদের সমর্থনে সমাজমাধ্যমে পোস্ট টলিউডের ‘বস’ জিতের (Jeet)।
আরও পড়ুন:
‘ককরোচ’-এর বিক্ষোভকে রাজনৈতিক ইস্যু বানানো উচিত নয় বলে মনে করেন জিৎ। এই প্রেক্ষিতে অভিনেতার সংযোজন, ‘শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমকে কখনই বিফলে যেতে দেওয়া উচিত নয়। স্বচ্ছ বিচারের যোগ্য দাবিদার। এই মুহূর্তে প্রত্যেককে দায়িত্ববান হতে হবে। এই ঘটনাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে রাজনীতিতে ফায়দা তোলার সময় নয়।’
প্রত্যেক পড়ুয়ার ন্যায্য বিচারের দাবি করেছেন জিৎ। শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম কেন বিফলে গেল? যুবসমাজ সেই প্রশ্নের যথাযথ উত্তরের দাবিদার বলেও মনে করেন অভিনেতা। উল্লেখ্য, বিজেপি সরকারের শপথ গ্রহণের মঞ্চেও দেখা মিলেছিল জিতের। পদ্মশিবিরের সঙ্গে জিতের সরাসরি সম্পর্ক নিয়ে চর্চা হলেও সুপারস্টার অবশ্য সেই জল্পনা নস্যাৎ করে দেন।
জিতের বক্তব্য, ‘শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমকে কখনই বিফলে যেতে দেওয়া উচিত নয়। এই মুহূর্তে প্রত্যেকের দায়িত্ববান হওয়া উচিত। এই ঘটনাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে রাজনীতিতে লাভবান হওয়ার বা ফায়দা তোলার বিষয় নয়।’
‘সিজেপি’র বিক্ষোভে টলিপাড়ার একাংশ আগেই সরব হয়েছিল। সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি নিট কেলেঙ্কারির কারণ ব্যাখ্যা করা উচিত বলেও সরব হয়েছিল টলিগঞ্জের সিনেপাড়া। খানিক দেরিতে হলেও একই সুরে কথা বলেছেন ‘বিপ্লবী’ জিৎ। তাঁর কথায়, ‘নিট শুধুমাত্র একটি পরীক্ষা নয়। এর সঙ্গে জড়িয়ে প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন, পরিবারের আশা।’
View this post on Instagram
ছাত্র আন্দোলনের সমর্থনে জিতের সংযোজন, ‘প্রত্যেক শিক্ষার্থীর সঙ্গে ন্যায্য বিচার হওয়া উচিত। সেই সঙ্গে এটাও নিশ্চিত করা উচিত ভবিষ্যতে যেন এধরনের ঘটনার পুনর্বৃতি না ঘটে। আমাদের দেশের ছাত্রসমাজ এই অনভিপ্রেত ঘটনার নেপথ্যে কী কারণ তা জানার পূর্ণ অধিকার রয়েছে।’
গানে গানে ছাত্র আন্দোলনের সমর্থন করলেন সঙ্গীতশিল্পী রূপম ইসলাম। দীর্ঘ আট বছর আগের পুরনো গান পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করলেন গায়ক। এত বছর পরও এই গান কতটা প্রাসঙ্গিক সেটা বোঝাতেই এই গান পুনরায় পোস্ট করে পড়ুয়াদের সমর্থন করলেন রূপম ইসলাম। গানের প্রতিটি কলিতে রয়েছে ছাত্রদের পাশে থাকার বার্তা। বাক স্বাধীনতা, বিপ্লব প্রতিফলিত হয়েছে রূপমের গানে।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ