ওটিটির গণ্ডি পেরিয়ে ‘মির্জাপুর’-এর ‘সত্তা’ বা সিংহাসনের রক্তক্ষয়ী লড়াই এবার বড় পর্দায়। গত শুক্রবার, ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহের মুক্তি পেয়েছে ‘মির্জাপুর: দ্য মুভি’। আর পয়লা সপ্তাহেই কালীন ভাইয়া, মুন্না ত্রিপাঠীদের সঙ্গে গুড্ডু-বাবলু পণ্ডিতদের দ্বৈরথ বক্স অফিসে এমন ঝড় তুলেছে, যা ২০২৬ সালের বক্স অফিসে ইতিমধ্যেই সেরা চারে জায়গা করে নিয়েছে। তবে দর্শক, সিনেসমালোচকরা মার্কশিটে ফুলমার্কস বসালেও আপাতত বিতর্কের শিরোনামে ‘মির্জাপুর দ্য মুভি’। অভিযোগ, সিনেমার ‘শূরবীর’ গানে রাজপুতদের ‘অহম’ মহারানা প্রতাপের অবমাননা করা হয়েছে। আর সেই মর্মেই ওই গান ছাঁটার আর্জি নিয়ে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের দ্বারস্থ বিজেপি নেতা।
আরও পড়ুন:
অভিযোগ, গ্যাংস্টার গাথার ক্রাইম দৃশ্যে এই গানটির ব্যবহার মোটেই গ্রহণযোগ্য নয়। কারণ মহারানা প্রতাপকে শুধুমাত্র মেওয়ার বা রাজস্থানের একজন ঐতিহাসিক চরিত্র হিসেবে দেখা উচিত নয়। তাঁর মতো বীরবিক্রম ব্যক্তিত্ব ভারতীয় ইতিহাসে সাহস, আত্মত্যাগ ও আত্মসম্মানের প্রতীক।
কেন আপত্তি তোলা হয়েছে? খবর, ‘মির্জাপুর: দ্য মুভি’তে মহারানা প্রতাপকে উৎসর্গ করে ‘শূরবীর’ শীর্ষক যে গানটি ব্যবহৃত হয়েছে, তাতেই আপত্তি জানিয়েছেন রাজস্থানের বিজেপি নেতা তথা প্রাক্তন বিরোধী দলনেতা রাজেন্দ্র রাঠোর। তাঁর অভিযোগ, গ্যাংস্টার গাথার ক্রাইম দৃশ্যে এই গানটির ব্যবহার মোটেই গ্রহণযোগ্য নয়। কারণ মহারানা প্রতাপকে শুধুমাত্র মেওয়ার বা রাজস্থানের একজন ঐতিহাসিক চরিত্র হিসেবে দেখা উচিত নয়। তাঁর মতো বীরবিক্রম ব্যক্তিত্ব ভারতীয় ইতিহাসে সাহস, আত্মত্যাগ ও আত্মসম্মানের প্রতীক। তাই তাঁকে উৎসর্গ করা ‘শূরবীর’ গানটিকে কোনওভাবেই অপরাধমূলক কিংবা সহিংস দৃশ্যে ব্যবহার করা উচিত হয়নি। সেই মর্মেই সেন্সর বোর্ডকে চিঠি পাঠিয়েছেন রাজস্থানের ওই বিজেপি নেতা। তাঁর অভিযোগ, ‘মির্জাপুর: দ্য মুভি’তে ভুলভাবে ‘শূরবীর’ গানটিকে উপস্থাপন করা হয়েছে। যার জেরে রাজপুত সম্প্রদায়ের একাংশের ভাবাবেগে আঘাত লেগেছে।

রাঠোরের বক্তব্য, মহারানা প্রতাপের সাহস, আত্মত্যাগ ও আত্মসম্মানের প্রতি শ্রদ্ধা জানাতেই তৈরি হয়েছিল ‘শূরবীর’। কিন্তু সেই গানটিকে অপরাধ, হিংসা কিংবা গ্যাং-সংস্কৃতির দৃশ্যে ব্যবহার করা যথাযথ নয়। এতে মেওয়ারের ঐতিহাসিক ব্যক্তিত্বের গৌরব ও ঐতিহ্য ক্ষুণ্ণ হচ্ছে। সেন্সরকে দেওয়া চিঠিতে বিজেপি নেতা ‘শূরবীর’-এর গায়ক রেপিয়া বালামের আপত্তির কথাও উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ, ‘বালাম আগেই জানিয়েছিলেন যে গানটি মহারানা প্রতাপকে উৎসর্গ করা হলেও ছবিতে এই গানের ব্যবহার করার আগে তাঁর কাছ থেকে কোনওরকম অনুমতি নেওয়া হয়নি।’ সেই প্রেক্ষিতেই তাঁর আর্জি, সেন্সর বোর্ড যেন অবিলম্বে নির্মাতাদের ‘মির্জাপুর: দ্য মুভি’ থেকে মহারানা প্রতাপকে উৎসর্গ করা গানটি ছেঁটে ফেলার নির্দেশ দেয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিজেপি নেতার নির্দেশে সরকারি জমিতে দোকান! দুর্গাপুরে গ্রেপ্তার ‘দালাল’
-
ফরাক্কায় নাবালিকার বিয়ের আয়োজন, বরযাত্রীর সামনেই ঢুকল পুলিশের গাড়ি! তারপর…
-
বারবার সতর্ক করেছিল সিআইএ, কান দেয়নি ওয়াশিংটন! রোখা যেত ৯/১১
-
অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত! তল্লাশির নামে হাওড়ায় শিক্ষিকাদের ‘হেনস্তা’
-
তারাতলাকাণ্ডে ধৃত কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ