সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ছবিতে মেরেকেটে ছিলেন পনেরো মিনিট। কিন্তু এই কয়েক মিনিটেই বাজিমাত! দর্শকদের কাছে তিনি এখন ‘লর্ড ববি’। ‘অ্যানিম্যাল’ সিনেমার পর থেকেই ববি দেওলকে (Bobby Deol Birthday) নিয়ে ভক্তদের উন্মাদনার অন্ত নেই। বিমানবন্দর থেকে বিটাউনের হাইপ্রোফাইল পার্টি, সর্বত্রই মধ্যমণি ‘লর্ড ববি’। আর শনিবার তাঁর জন্মদিনের পার্টিতে যা ঘটল, তা এখন ‘টক অফ দ্য টাউন’।
এদিন ববির বার্থডে পার্টিতে জড়ো হয়েছিলেন ফটোশিকারিরা। অভিনেতাকে শুভেচ্ছা জানিয়ে ছবি তুলছিলেন। বিশাল এক কেকও কাটতে দেখা যায় তাঁকে। প্রিয় অভিনেতাকে শুভেচ্ছা জানাতে ভীড় জমিয়েছিলেন ভক্তরাও। সেখান থেকেই এক মহিলা আচমকাই ববির কাছে গিয়ে সেলফি তোলার বায়না জোড়েন। ফটোশিকারিরা চিৎকার করে না করলেও শোনেননি ওই ভক্ত। ববি দেওল কিন্তু সেখান থেকে একচুলও নড়লেন না। বরং পাপারাজ্জিদের শান্ত করে ওই মহিলা ভক্তের ফোন নিয়ে সেলফি তোলেন। আর লর্ড ববিকে এত কাছ থেকে পেয়ে জাপটে ধরে গালে চুমু বসিয়ে দিলেন ওই মহিলা। সেই মুহূর্ত সোশাল মিডিয়ায় এখন ভাইরাল। যা দেখে বেজায় খেপেছেন অন্য ভক্তরা। ওই মহিলাকে তুলোধনা করতেও ছাড়লেন না কেউ। এমনকী ওই ভক্তের এহেন আচরণের জন্য জেলে ঢোকানোর দাবিও জানিয়েছেন অনেকে।
[আরও পড়ুন: রাম রণবীর, রাবণ যশ, বিভীষণ বিজয় সেতুপতি, নতুন ‘রামায়ণে’ বড় চমক!]
View this post on InstagramAdvertisement
২৭ জানুয়ারি, শনিবার জন্মদিনের সাতসকালেই ভক্তদের চমকে দিয়েছেন ববি দেওল। বলিউডে দাপুটে কামব্যাকের পর এবার দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিতে পা দিতে চলেছেন অভিনেতা। ‘কাঙ্গুভা’ ছবিতে উধিরনের ভূমিকায় যে লুকে ধরা দিলেন ববি, তাতে আসমুদ্রহিমাচল একেবারে চমকে গিয়েছে। ‘কাঙ্গুভা’ ছবির প্রথম ঝলকেই ইঙ্গিত মিলল যে এই ছবি বড়সড় চমক দিতে চলেছে। ছবির পরিচালক দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক শিবা।
View this post on Instagram
[আরও পড়ুন: পুলওয়ামা-বালাকোট দেখিয়েও বক্স অফিসে খাবি খাচ্ছে হৃতিক-দীপিকার ‘ফাইটার’! আয় কত?]
সর্বশেষ খবর
-
বেতনের নথি সইয়ে অনীহা প্রশাসকদের! পরিচালন সমিতি ভাঙায় সমস্যায় স্কুলের পার্শ্বশিক্ষকরা
-
রাম মন্দির দর্শনে বাধা কংগ্রেস নেতা অজয় রাইকে! অযোধ্যায় ‘গৃহবন্দি’ করল যোগীর পুলিশ
-
ছুটছেন এমবাপে-ডেম্বেলেরা, সুইডেনের বিরুদ্ধে নামার আগে দেশঁর মাথাব্যথা নিজের দলই!
-
‘একেবারে মেরুদণ্ডহীন-চটিচাটা’, মোদির প্রশংসা করতেই কেন কটাক্ষের শিকার মাধবন?
-
এখনও জ্বলছে হলদিয়া পেট্রোকেমিক্যাল, বন্ধ ট্রেন চলাচল, ক্ষোভে ফুঁসছেন শ্রমিকরা