সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রোগা হওয়ার সহজ উপায়’ খুঁজতে গিয়ে মর্মান্তিক পরিণতি! অস্ত্রোপচার করার পরই মৃত্যু জনপ্রিয় গায়িকার। শুক্রবার লাইপোসাকশন হয়। তারপর থেকেই নানারকম সমস্যা দেখা দিতে থাকে তাঁর শরীরে। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় ফের হাসপাতালে নিয়ে যেতে হয় ওই গায়িকাকে। শেষমেশ চিকিৎসকরা তাঁকে ‘মৃত’ বলে ঘোষণা করেন।
ব্রাজিলের জনপ্রিয় গায়িকা ডানি লি ওরফে ড্যানিয়েল ফনসেকা মাচাদো, রোগা হতে অস্ত্রোপচার করাতে চেয়েছিলেন। পেট এবং স্তনের মেদ কমাতে লাইপোসাকশন করানও তিনি। কিন্তু তারপর থেকেই নানারকম অস্বস্তিবোধ করতে থাকেন। তাই তড়িঘড়ি ডানিকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়। কিন্তু হাসপাতালে পৌঁছলেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
[আরও পড়ুন: পুলওয়ামা-বালাকোট দেখিয়েও বক্স অফিসে খাবি খাচ্ছে হৃতিক-দীপিকার ‘ফাইটার’! আয় কত?]

ডানির স্বামী মার্সেলো মিরা জানান, আমরা গোটা পরিবার এই মর্মান্তিক ঘটনায় শোকে ভেঙে পড়েছি। শনিবার ডানিকে সমাধি করা হবে। তাঁদের সাত বছরের এক কন্যাসন্তানও রয়েছে। তবে লাইপোসাকশনই মৃত্যুর কারণ কিনা, তা খতিয়ে দেখার জন্য পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
[আরও পড়ুন: ‘জয় হিন্দ, চলুন ভারতকে আরও এগিয়ে নিয়ে যাই’, তেরঙ্গা হাতে আর্জি ‘জওয়ান’ শাহরুখের]
সর্বশেষ খবর
-
‘যে খেলবে, তার উন্নতি হবে’, কমনওয়েলথ পদকজয়ীদের সঙ্গে সাক্ষাতে মোদির মুখে ‘ফ্রেন্ডস’ বার্তা
-
রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের বদলে গরম জল! সত্যিই কি কাজ করে এই ঘরোয়া টোটকা?
-
গসিপের দাম ৩০০ টাকা! পরনিন্দা-পরচর্চা থেকে আয় করেই জোড়া বাড়ির মালকিন বৃদ্ধা
-
৯ জেলা পরিষদ সদস্যকে ঘাড়ধাক্কা কালীঘাট তৃণমূলের! সোশাল মিডিয়ায় মহুয়া লিখলেন, ‘স্বার্থপর গদ্দার’
-
বাঘের সঙ্গে লড়াই অমিতাভের! অভিষেকের জন্মের পরই কেন এমন ‘চ্যালেঞ্জ’ নেন বিগ বি?