সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকে তাঁকে মিষ্টি হাসি, ঝাঁকড়া চুল আর মেয়েদের প্রাণপুরুষ হিসেবেই চেনেন। সেই কার্তিকই যদি মেদ ঝেরে ফেলে একেবারে চাবুক লুকে ধরা দেন! তাহলে? হ্য়াঁ, ঠিক এমনটিই ঘটিয়ে ফেলেছেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। নতুন ছবি ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর লুকে রীতিমতো চমকে দিলেন কার্তিক আরিয়ান।
প্রাক্তন সেনাবাহিনীর সদস্য তথা অ্যাথলিট মুরলীকান্ত পেটকরের জীবনকাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি (Chandu Champion)। প্যারাঅলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন মুরলীকান্ত। কীভাবে এই অসাধ্যসাধন করেন তিনি? পর্দায় বাস্তবের সেই কাহিনিই ফুটিয়ে তুলতে চলেছেন ‘৮৩’ পরিচালক কবীর খান। ছবিটি মুক্তি পাবে ১৪ জুন।
[আরও পড়ুন: ভোট প্রচারে বাংলাকে ‘কাংলা’ কটাক্ষ মিঠুনের, তুঙ্গে বিতর্ক, পালটা দিল তৃণমূল ]
অ্যাথলিট মুরলীকান্ত পেটকরের ভূমিকায় অভিনয় করার জন্য ঘাম ঝরিয়ে মারাত্মক শারীরিক বদল ঘটিয়েছেন কার্তিক আরিয়ান। অসুস্থ অবস্থাতেও যেভাবে জান-প্রাণ লড়িয়ে দিচ্ছেন অভিনেতা, তাতে পরিচালকও এই ছবি নিয়ে খুব আশাবাদী। বাকি হিসেব বক্সঅফিসেই দেখা যাবে।
View this post on Instagram
এই মুহূর্তে ‘ভুলভুলাইয়া ৩’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন কার্তিক। ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে এবার বড় চমক দিতে চলেছেন পরিচালক অনীশ বাজমি। নতুন সিক্যুয়েলে বিদ্যা বালনের চরিত্রকে ফিরিয়ে আনতে চলেছেন পরিচালক। আবার মাধুরী দীক্ষিতকেও নাকি দেখা যাবে। কার্তিকের বিপরীতে ছবিতে অভিনয় করছেন তৃপ্তি দিমরি।
[আরও পড়ুন: ‘ক্ষমা চাইতে হবে সলমনকে, তাহলে…’, বিষ্ণোই গ্যাংয়ের নয়া নিদান!]
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার